-
“হে লোকসকল ! আমার বংশ ও পরিচয় চিন্তা করো।
দেখো, আমি কে?
আমি কি তোমাদের নবীর দৌহিত্র নই?
আমার পিতা কি আলী ইবনে আবু তালিব নন?
আমার মাতা কি ফাতিমা যাহরা নন?”– হযরত মাওলা ইমাম হুসাইন (আঃ)
সংগীত/কালাম :- কারবালা-এ-হুসাইন (আয় কে যাবি?)
গীতিকার :- রাতিন আহমেদ
📍(@AHMEDWORLD2160) ইউটিউব চ্যানেলে এটি পাবলিশ হয়েছে।
যারা এই সংগীত/কালাম শুনতে আগ্রহী, এখনই ভিজিট করুন।লিরিক্স :-
আয় কে যাবি কারবালায়?
নবীর হুসাইন ডাকছে আয়,
আয়, আয়, আয়,
আয় কে যাবি ওই কারবালায়?কারবালার ওই ময়দানে,
শের-এ-খোদার লাল এসেছে,
খোদার দ্বীন বাঁচাবে তাই,
শাহাদাতের পণ করেছে।
রক্ত দিয়ে সত্য লিখতে,
দেখো আলীর হুসাইন যায়।
আয়, আয়, আয়,
আয় কে যাবি ওই কারবালায়।কারবালায় কারবালায় কারবালায় কারবালায়।
জগৎ জননী আরশ-পানে,
কাঁদে “হুসাইন! হুসাইন!” বলে;
বেহেশতের সর্দার আমার হুসাইন,
তবে কেন তাঁকে রক্তে রাঙালে?
আয় তোরা জলদি আয়,
আমার হুসাইন একা কারবালায়।
আয়, আয়, আয়,
আয় কে যাবি ওই কারবালায়।কারবালায় কারবালায় কারবালায় কারবালায়।
আয় কে যাবি কারবালায়?
নবীর হুসাইন ডাকছে আয়,
আয়, আয়, আয়,
আয় কে যাবি ওই কারবালায়।===========
ধন্যবাদ🌹2 Comments

RATIN AHMED
WRITER & POET
"পবিত্র আস্তানায়-ই-বারী" থেকে আমি রাতিন আহমেদ। একজন কবি ও লেখক। ৮ই আগস্ট ২০০২ সালে চট্টগ্রাম শহরে আমার জন্ম। তবে আমি বর্তমানে ঢাকায় বসবাস করছি। আমার পিতার নাম জনাব নাছির আহমেদ। ছোট থেকেই তিনি আমায় মনুষ্য জীবনের উদ্দেশ্য ও পরিচালনা সম্পর্কে শিক্ষা দিতেন। এবং পরিশেষে আমায় নিয়ে যান মহান "পবিত্র আস্তানায়-ই-বারী"। আর সেখানেই সেই মহান সুন্দর শিক্ষার ছায়াতলে জন্ম হয় আমার লেখালেখির। প্রেম, আত্মশুদ্ধি, মানবতা, নবীপ্রেম, আধ্যাত্মিক অনুসন্ধান এবং স্রষ্টার প্রতি নিবেদনই আমার লেখার প্রধান সুর। আমার লেখার ভাষা সহজ, কিন্তু শব্দচয়নে রয়েছে সুফি ভাবধারার আবহ। ফারসি-উর্দু ঘরানার শব্দ, প্রেমের রূপক এবং আধ্যাত্মিক অনুভবকে সহজ বাংলার সঙ্গে মিলিয়ে নির্মাণের প্রচেষ্টা ।
উল্লেখযোগ্য রচনা :-
কবিতা — “শান-ই-মুহাম্মাদ (সা.)” | “গোলাম-ই-লুৎফা গুলজার বারী” | “মানুষ” | “গোফতার-ই-দীল” | “ইশকনামা-ই-রাতিন” | “মনের কথোপকথন” | “আশেক” | “দশ হরফ” |
সংগীত — “আয় কে যাবি কারবালায়” | “হায় প্রেম বিধাতা” |
গল্প — “পোড়া বাড়ী” | “সন্ধ্যার সায়মন” |
আমার সাথে যুক্ত থাকুন :-
Page :- https://www.facebook.com/ZeroRatin
Instagram :- https://www.instagram.com/zero_ratin
Threads :- https://www.threads.net/@zero_ratin
Website :- https://ahmedworldin.blogspot.com
Youtube :- https://youtube.com/@ahmedworldin
Tiktok :- https://www.tiktok.com/@ahmedworldin

কারবালা শুধু ইতিহাস নয়, হৃদয়ের কান্না