-
তুমি আমার অবাধ্য সাইকি—
যে নিষিদ্ধ আলোর মায়ায়
পা রেখেছিলে আমার গহীন অন্ধকারে।
আর আমি?
আমি এক ছদ্মবেশী ইরোস—
যে নিজের মুখ লুকিয়ে কেবল
তোমার আত্মার কাছে পৌঁছাতে চেয়েছি।আমাদের প্রেমের কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না,
ছিল না কোনো জাগতিক স্বাক্ষর বা প্রমাণপত্র—
ছিল কেবল দুই আত্মার মাঝে জন্ম নেওয়া
এক আদিম, নগ্ন অনুভবের হাহাকার।তুমি কৌতূহলের ক্ষুদ্র এক মোমবাতি হাতে
আমার মুখোশের দিকে এগিয়ে এসেছিলে।
সেই গলিত মোমের উত্তাপ আমার শরীরে লাগেনি—
লেগেছিল আমার অখণ্ড বিশ্বাসের গভীরে।কিছু সৌন্দর্য হয়তো ছলনার আড়ালে,
অন্ধকারের নিভৃত আশ্রয়েই বেঁচে থাকে।
আলো জ্বাললে সেখানে ঈশ্বর পাওয়া যায় না।
পাওয়া যায় শুধু রক্ত-মাংসের এক নশ্বর মানুষ—
যে হয়তো তোমার কল্পনার মতো পূর্ণ নয়,
তবু ভালোবাসার মতোই অসম্পূর্ণ।আমি কি আমার এই শব্দচাষের অগ্নিপরীক্ষায়
কোনোদিন তোমাকে ফিরে পাবো?
নাকি এই বিচ্ছেদই আমাদের অমরত্ব—মে ২১, ২০২৬
“আঁধারের রহস্য”
Xesun Mahmudul Hasan
#mxesun #নীল_নিমজ্জন1 Comment
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Drako Shajib
@drako
Neel tripura
@neel


প্রেম পরিপূর্ণতার বদলে অপরিপূর্ণতার নান্দনিক রূপে ধরা দিয়েছে