-
আগের জন্মে তুমি ছিলে হেরো,
আমি লিয়েন্ডার- মনে আছে?
অরুন্ধতী, সেদিন জল আমাকে মারেনি—
আমাকে মেরেছে তোমার নিভে যাওয়া প্রদীপ।প্রতিরাতের সে উন্মত্ত সময়ের কালস্রোত ছিঁড়ে
সাঁতরে গিয়েছি তোমার দিকে।
ওপারে তোমার মিনারের চূড়ায় জ্বলা প্রদীপটাই
ছিলো আমার একমাত্র ধ্রুবতারা।নোনা জলের ঝাপটা যখন চোখ-মুখ অন্ধ করতো,
আমি তখনও সেই আলো দেখে বুঝতাম—
তুমি আছো।
কিন্তু সেই অভিশপ্ত রাতে
ঈর্ষান্বিত ঝড় আলোটা নিভিয়ে দিল।
আমি তখন মাঝসমুদ্রে একলা এক নাবিক;
সামনে শুধু অন্ধকার, আর নিচে অতল জল।অরুন্ধতী, জল আমাকে মারেনি—
আমাকে মেরেছে তোমার নিভে যাওয়া প্রদীপ।
যেদিন শিখাটা নিভল, সেদিনই আমার সমস্ত পথ,
সমস্ত শব্দ, সমস্ত ভবিষ্যৎ ডুবে গেল।পরদিন তুমি যখন তীরে
আমার নিথর শরীর খুঁজে পেলে,
তুমি কাঁদোনি,
নিজে বিলীন হলে সমুদ্রের জলে।
কারণ তুমি বুঝেছিলে—
এই পৃথিবী আমাদের জন্য নয় আর।মে ২১, ২০২৬
“হেলেস্পন্টের হাহাকার”
Xesun Mahmudul Hasan
#mxesun #নীল_নিমজ্জন1 Comment
Friends
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Drako Shajib
@drako
Neel tripura
@neel


প্রদীপ নিভে গেলে সমুদ্র নয়, ভালোবাসাই ডুবিয়ে দেয়