Profile Photo

জিসান মাহমুদুল হাসানOffline

  • mxesun
  • যে তারাটা একটা সময় আলো দিতো,
    সে’ই আজ সব শুষে নেয় কৃষ্ণগহ্বর হয়ে।
    তোমার স্মৃতির ভারে আমিও কি সব হারাবো?

    মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর অন্ধকারগুলো
    জন্ম নেয় সবচেয়ে উজ্জ্বল আলোর মৃত্যুর পর।
    যে নক্ষত্র একদিন নিজের বুক পুড়িয়ে
    চারপাশকে আলো দিয়েছিল,
    একসময় তার নিজের ভারই
    বহন করা অসম্ভব হয়ে ওঠে।
    তারপর সে ভেঙে পড়ে— নিজের ভেতরেই।

    আমি যেন এমনই এক পতনের ভেতর আছি।
    কেউ জানে না,
    আমার ভেতরে কত আলো ধসে গেছে।
    কত স্বপ্নের কক্ষপথ ভেঙে গেছে
    তোমার অনুপস্থিতির মহাকর্ষে।
    তোমার স্মৃতি যদি কৃষ্ণগহ্বর হয়ে ওঠে,
    তবে কি আমার ভবিষ্যতের আকাশও
    তার ঘটনাদিগন্ত পেরিয়ে যাবে?

    তবুও আমি তোমার স্মৃতিকে মুছে ফেলতে চাই না।
    আমি শুধু চাই,
    সে যেন কৃষ্ণগহ্বর না হয়ে
    দূরবর্তী কোনো নক্ষত্র হয়ে থাকে—
    যার আলো আর আমাকে উষ্ণ করে না,
    তবু আকাশের দিকে তাকালে মনে করিয়ে দেয়,
    একসময় আমিও আলোয় ভরা ছিলাম।

    আর যদি সত্যিই তোমার স্মৃতির ভারে ভেঙে পড়ি,
    তবে সেই ভাঙনের মধ্যেও একটি প্রার্থনা রয়ে যাক—
    যেন আমি অন্ধকার না হই, যেন আলো হারিয়েও
    আলোকে বিশ্বাস করতে পারি।
    কারণ যে একবার সত্যিকারের ভালোবেসেছে,
    তার ভেতরে কোনো না কোনো নক্ষত্র
    মৃত্যুর পরও জ্বলতে থাকে।

    জুন ২২, ২০২৬
    “কৃষ্ণগহ্বর”
    Xesun Mahmudul Hasan
    #নীল_নিমজ্জন #mxesun

    4
    4 Comments

Friends

Profile Photo
Hridoy
@solayman-uddin-hridoy
Profile Photo
Saro
@saro
Profile Photo
Redwan Khan
@redwan-khan
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar