-
এমন বৃষ্টি সব ধুয়ে নিয়ে যায়—
ছাদের কার্নিশ বেয়ে জল নেমে যায়,
গাছের পাতারা ধুয়ে মুছে নেয়
সারাদিনের ধুলো।
রাস্তাঘাট, অলিগলি, শহরের ক্লান্ত মুখ—
সব যেন নতুন হয়ে ওঠে এক পশলা বৃষ্টিতে।শুধু আমি পারি না।
এমন বৃষ্টি সব ধুয়ে নিয়ে যায়,
আমার ভিতর কেনো তুমি লেগে আছো?মনে হয়,
তুমি বুঝি এইমাত্র উঠে গেলে—
চায়ের কাপে এখনও ঠোঁটের উষ্ণতা আছে,
জানালার পাশে এখনও তোমার ছায়া পড়ে আছে,
আর আমি এখনও সেই একই প্রশ্নে আটকে আছি।
কেনো এভাবে গেঁথে গেলে আমার মধ্যে?এমন বৃষ্টি পুরোনো পদচিহ্ন মুছে দেয়,
শুকনো রক্ত ধুয়ে দেয়,
ভাঙা দিনের ধুলো সরিয়ে নেয়—
আমার ভিতর তোমার পথগুলো
এত স্পষ্ট রয়ে যায় কেনো?এইযে বৃষ্টি ঝরছে,
পৃথিবীকে হালকা করে দিচ্ছে—
আমি কেনো আরও ভারী হয়ে উঠি?জুন ২১, ২০২৬
“অধোয়া স্মৃতি”
Xesun Mahmudul Hasan
#নীল_নিমজ্জন #mxesun4 Comments
Friends
Hridoy
@solayman-uddin-hridoy
শরীফ খান
@sharifkhan
Saro
@saro
Redwan Khan
@redwan-khan
রিফায়াত নিগার
@refayat-nigar
সাবিত রিজওয়ান
@rejon
Poly Alam
@butterflywords
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir



nice