-
যেদিন চওড়া পাড়ের বাসন্তি শাড়ি পরে আসবি,
কপালে ছোট্ট লাল টিপ, হাতে কয়েকটি কাঁচের চুড়ি—
মনে হবে,
অস্তগামী সূর্য এসে তোর কপালে আশ্রয় নিয়েছে।
সন্ধ্যার আলো মুখজুড়ে হুড়োহুড়ি করবে,
আর কাঁচের চুড়িগুলো পাকা ধানের ক্ষেতে
বয়ে যাওয়া হাওয়ার মতো
টুংটাং করে গেয়ে উঠবে ফসলের গান।সেদিন তোর হাতে এক মুঠো শরৎ তুলে দেবো।
দেবো কাশফুলের শুভ্রতা,
নীল আকাশের অবসর,
আর দূরের বাতাসের কলতান।
দেবো নতুন জীবনের আহ্বান।আর যেদিন মন খুলে সব কথা বলবি—
বুকের ভেতর লুকিয়ে রাখা কথাগুলো,
আঁচলের আড়ালে জমে থাকা দীর্ঘশ্বাস,
ঘুমের ঘোরে বলা প্রলাপ,
অকারণ অভিমান, অপ্রকাশিত ভয়— সব।সেদিন আমি দু’হাত ভরে বসন্ত তুলে দেবো তোর হাতে।
দেবো শিমুলের রঙ, পলাশের আগুন, বকুলের গন্ধ
আর ভালোবাসার সমস্ত অনাবাদী জমি।
কারণ কিছু মানুষের জন্য ফুল যথেষ্ট নয়—
তাদের পুরো একটা ঋতু উপহার দিতে ইচ্ছে করে।“বসন্ত দেবো”
Xesun Mahmudul Hasan
#mxesun #নাম_সোনালু
এপ্রিল ২৪, ২০২০5 Comments
Friends
Hridoy
@solayman-uddin-hridoy
শরীফ খান
@sharifkhan
Saro
@saro
Redwan Khan
@redwan-khan
রিফায়াত নিগার
@refayat-nigar
সাবিত রিজওয়ান
@rejon
Poly Alam
@butterflywords
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir


এক মুঠো শরৎতে পূর্ণ হোক তোমার আকাশ….🤍