-
কবিতা আমি কী করে পাবো? ছন্দবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত—
কত নিয়ম, কত ব্যাকরণ। ওভাবে আমি পারি না।
অন্তরা যেমন মুখরাকে ধরে এক ছন্দ থেকে আরেক ছন্দে যায়,
তোমার কাছে তেমন করে কথাগুলো বেঁধে উঠতে পারি না।
মনে হয় সব শব্দ দম চেপে বসে আছে।তোমার শরীরের কাছে এসে আমি নতুন ঘাসের গন্ধ পাই,
ভেজা মাটির ছোঁয়া পাই, বৃষ্টি পাই, শুধু কবিতাটা পাই না।
অথচ তোমার পিঠের উপর আমার হাত রাখলেই দেখি—
শব্দেরা জেগে উঠছে। স্তবকে স্তবকে বাক্য পরে আছে।
অদৃশ্য কোনো বৃত্তে তারা নেচে যায় নিঃশব্দের আলোকে।
আমার হাওয়ায় তোমার লোমকূপ দুলে ওঠে,
যেনো চারার গোড়ায় কেউ আলতো করে মাটি চেপে গেছে।আমি তখন বোবার মতো তোমার পাশে পড়ে থাকি।
অমন মুগ্ধতা কথা চায় না। শুধু নীরবতা ভিক্ষা করে।
আমি সেই নীরবতায় তোমাকে গড়ি।
আর নিজের জন্য একটা শাস্তি চাই।
অমন শরীরের কাছে এসে কবিতা হারিয়ে ফেলার শাস্তি।হোক না আবার নতুন দ্যোতনায় একটি কাব্যিক অপরাধ।
গুঞ্জন হোক শব্দ ছাড়া। ভালোবাসা হোক মাত্রা ছাড়া।
শ্বাস জড়িয়ে যাক ছন্দ ছাড়া। আর তুমি—
একটু আদর করে আমাকে আবার “বন্য” বলে ডাকো।
আমি মুক্তবৃত্তে লিখি তোমারে।“মুক্তবৃত্তে তুমি”
জানুয়ারি ১৭, ২০২৪
Xesun Mahmudul Hasan
#mxesun #পরিত্যক্ত_পাণ্ডুলিপি4 Comments
Friends
Hridoy
@solayman-uddin-hridoy
শরীফ খান
@sharifkhan
Saro
@saro
Redwan Khan
@redwan-khan
রিফায়াত নিগার
@refayat-nigar
সাবিত রিজওয়ান
@rejon
Poly Alam
@butterflywords
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir



নিয়মহীন প্রেমে মুক্তবৃত্তের জন্ম….🖤