-
অকারণ জার্নাল
এই একটা জীবন এভাবেই কেটে যাবে হেলায়, ফেলায়। কিছু স্মৃতি বিস্মৃতি নিয়ে অভাবে, অবহেলায় জীবন আমার কেটেই যাবে। ভেবে, না ভেবে, কল্পনায়, বাস্তবতায়, অবহেলায়, অকারণে এই জীবনটা কেটেই যাবে।
এতো ভেবো না। কারণ আমি কোন দিনই তোমাদের কেউ ছিলাম না। তাছাড়া জীবন কারো জন্য থেমে থাকে না।
কোন না কোন ভাবে জীবন কেটে যাবে। স্বাধীনতার স্বপ্নে, নিরর্থক বোকামি আর প্রতীক্ষায়।জীবন আমার অনেক কিছুই কেড়ে নিলো। ভাবতে অবাক লাগে একটা সময় সারল্য ছিল। এখন আজ মনের আয়নায় তিক্ততার বিস্বাদ প্রলেপ।
এ এক অদ্ভুত বন্দী জীবন – উন্মুক্ত এই কাচ ঘরে। কিভাবে একা ভালো থাকতে হয় জীবন আমাকে শিখিয়ে দিয়েছে। আমি নিঃসঙ্গতায় নিজেকে ফিরে পেয়েছি।
এতো ভেবো না। অবিশ্বাসের প্রতিটি আঘাত আজ আামাকে ক্ষত বিক্ষত করেছে। এই সব আঘাতে প্রতিঘাতে আজ আমি নিঃসঙ্গ এবং আমার নির্বাসনের রাজত্বে আমি আজ ক্লান্ত, বিদ্ধস্ত, পরাজিত।
8 Comments
Friends
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
পংকজ প্রিয়ম
@pankajpriyom
আজিজুর রহমান
@azizurrahman
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
BONI AMIN
@boniamin


মনে হচ্ছিল আমার মনের কথাগুলি পড়ছি । ধন্যবাদ জানাবার ভাষা খুজে পাচ্ছি না