-
আমি আর আমার প্রতিপক্ষ
জাকের আদিত্যআমি আর আামার প্রতিপক্ষ,
দুজনেরই সম্বল ধারালো ড্যাগার।
আমি বুঝে নিতে চাই আমার প্রতিপক্ষ কতোটা শক্তিশালী?
কতটা ক্ষিপ্রতা তার?
আমি লোকটিকে যাচাই বাছাই করলাম। এ হলো বাঁচা মরার খেলা।
সবাই দূর থেকে দেখছে।
আমি সাবধানী হই আরো একবার।
আমরা পরষ্পরকে আক্রমণ করি। এই ঘোলাটে অন্ধকার অপরিচিত অন্ধকার উন্মত্ত রাতে আজ বাঁচা মরার খেলা।
সবাই দূর থেকে দেখছে।আক্রমণ, প্রতি আক্রমণের পর আমার প্রতিপক্ষ হাঁপিয়ে উঠেছে।
সে এখন হাতিয়ার বিহীন, ক্লান্ত, বিদ্ধস্ত। আমার হাতে ধারালো ড্যাগার।
বাম হাতে তার কলার চেপে ধরে ঠিক যখন ড্যাগারটা দিয়ে তার শ্বাসনালী চিড়ে দেবো,
তখন দেখলাম সে মৃত্যু ভয়ে আতঙ্কিত, বিড় বিড় করে বলছে- আমার একটা মেয়ে আছে। ঈশ্বর তাকে দেখে রেখো।
সেই এক মুহূর্তে আমি তার দিকে তাকিয়ে দেখলাম আমার বাবাকে, মাকে, প্রেমিকাকে, প্রিয় বন্ধু এবং ঘৃণ্য শত্রুদের।
ঠিক সেই মুহূর্তে আমি বুঝলাম – আমি জানি না আমার কি করা উচিৎ।কারণ জীবনযুদ্ধের এই খেলা বন্ধ করা যাবে না।
5 Comments
Friends
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
পংকজ প্রিয়ম
@pankajpriyom
আজিজুর রহমান
@azizurrahman
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
BONI AMIN
@boniamin

দুর্দান্ত লেখা! দ্বন্দ্ব আর মানবিক দ্বিধার এই কাব্যিকতা মনে দাগ কেটে গেল কবি, ভালোবাসা নেবেন!