-
ওয়ার্ড
বহু দিন ধরে বন্ধ
এ হাসপাতালের ওয়ার্ড,
জানা নাই কারোর
কেন এ অবস্থায়
পড়ে আছে এতদিন এভাবে।জানা নেই কবে পেশেন্টরা
এসেছিলো শেষবার এখানে,
কী হয়েছিলো তাদের সাথে?অস্পষ্ট একটা কারোর
আওয়াজ পাওয়া যায়—
পরিষ্কার সে শুনতে পাচ্ছে,
ক্লিপবোর্ডে আটকানো
বায়োগ্রাফিক্যাল কাগজে
ওয়ার্ড ডিউটির ডক্টর নিচ্ছে
টুকে পেশেন্টদের রেফারেন্স,
নার্সদের বুঝিয়ে দিচ্ছে
কী করতে হবে।বন্ধ ওয়ার্ড থেকে
হঠাৎ কান্নার শব্দ—
কান্নাটা বোঝা যাচ্ছে না
কার, কেনই বা কাঁদছে!
একবার শিশুর কান্না,
এরপর একটা মানুষের
বিড়বিড় ফিসফিস,
একটা মেয়ের আর্তনাদ হাসি।হঠাৎ সবাই চুপচাপ—
এবার একসাথে হাসছে,
সবাই একইভাবে অদ্ভুত,
বিকৃত হয়ে যাওয়া হাসি।1 Comment
Friends
sajib maijd
@sajibmaijd
আবিদাতুর রাহমান
@soldierofislam
Shrabon
@shrabon1
মোঃ আবু নাছের আখন্দ
@abunaser
Abu Baker Al- Farabi Mazumder
@abubakeral-farabimazumder
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rittik Roy (AR07)
@voidcrest
সজল চন্দ
@sajalchanda
Kaoser Ahmed
@kaoserahmed

হাসপাতালের করিডর, বন্ধ ওয়ার্ড, অজানা কণ্ঠ—এক অনবদ্য গথিক আবহ