Profile Photo

মোঃ মাহফুজুর রহমানOffline

  • হাশরের বাসর
    মোঃমাহফুজুর রহমান

    ​আমার কোনো আফসোস নেই
    তোমাকে না পেয়ে দুনিয়ার বাসরে,
    শুনেছি যে যাকে ভালোবাসে
    সঙ্গী তারা হবে হাশরে।

    ​হাশরের সেই একদিন সমান
    দুনিয়ার ৫০ হাজার বছর,
    আহ! ভাবতেই লাগে কী আনন্দ
    এত সময় হবে তোমার-আমার বাসর!

    ​সমস্যা নেই, কষ্ট হলেও মানিয়ে নেব
    সামান্য দুনিয়ার জীবনই তো!
    আমি কিন্তু অপেক্ষায় রোইলাম
    হাশরের মাঠ পর্যন্ত।

    ​তাই তো আমি চুপ করে আছি
    কিছুই বলিনা তোমাকে,
    ভেবেছ তোমাকে ছেড়ে দেবো?
    অত বোকা পাওনি আমাকে!

    4
    3 Comments
Skip to toolbar