-
আততায়ী
জাকের আদিত্যজেনে রেখো কোন এক গভীর রাতের অন্ধকারে
তুমি আর আমি মুখোমুখি নীরবতায় বসে থাকবো সেই প্রাচীন মৌন পর্বতে – নির্বাসনের কুটিরে।
আমরা অনুভব করবো গুণ গুণ করে ভেসে আসছে অসংখ্য শব্দ – আমাদের নির্জন কথোপকথন।
কিন্তু আমরা কথা বলবো না যেন নীরবতাই আমাদের একমাত্র ভাষা।
আমরা নিজেদের আবিষ্কার করবো সময়ের অনন্ত অন্তহীন স্রোতে।এখন এই নির্বাসনের কুটিরই আমাদের বাস্তবতা আর বাকি সব মিথ্যা।
আমরা পরস্পর মুখোমুখি বসে থাকবো।
আমি নির্বাক দেখবো তোমার ভেতরের তোমাকে-
তুমিও হয়তো আমাকে বিচার করবে আমার উন্মাদনায়।এই অপার্থিব বিষন্ন কুটিরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একসাথে মিলেমিশে ভেঙে ফেলে সময়ের একমুখী সরল যাত্রা।
এই নির্বাসনের কুটিরে বসে আমরা অনুভব করি নূহের মহাপ্লাবনে ভেসে গেছে সবকিছু- শোনা যায় অঝোর শ্রাবণ ধারা। ঝড়ো হাওয়ায় এলোমেলো মোমবাতির কম্পমান সোনালি শিখা।
যাক্, সব ধ্বংস হয়ে যাক। আমি আজ শুধু তোমাকেই দেখতে চাই। তোমার ভেতরের তোমাকে।
তোমার চিলতে হাসিতে তুমি আমাকে বিচার করতে থাকো যেন তোমার সামনে বসে আছে এক অপরিপক্ক বালক। যে জানে না প্রেমের কৌশল।
কিন্তু প্রেম তো জয় পরাজয়ের এক যুদ্ধ।আমি ভালোবাসার সকল নিয়ম, শৃঙ্খল দলিত করে শুধু তোমাকে দেখতে চাই।
তুমি হাতের আড়ালে লুকিয়ে রাখো শাণিত ছুরি যা দিয়ে নির্বিকারচিত্তে বের করে আনা যায় তীর্যক বক্ষ পিঞ্জরে লুকিয়ে থাকা রক্তাভ হৃদয়কে।নিশ্চিত পরাজয়। তুমি আমার গত জন্মের আততায়ী, আমি তোমার সামনে মৃত্যুকে সাক্ষী রেখে তোমাকে ভালোবাসি।
তবু আজ আমি শুধু তোমাকে দেখতে চাই।
7 Comments-
-
আততায়ী” পড়ে মনে হলো, প্রেমের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত আত্মঘাতী টান, যেখানে মানুষ জেনেশুনেও ফিরে যায়। কবিতায় ভাষার গাঁথুনি, চিত্রকল্পের গভীরতা সব মিলিয়ে এক পরিপূর্ণ কাব্যঅভিজ্ঞতা!
-
-
Friends
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
পংকজ প্রিয়ম
@pankajpriyom
আজিজুর রহমান
@azizurrahman
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
BONI AMIN
@boniamin


তুলনাহীন লেখা শব্দিতা, ছত্রে ছত্রে মুগ্ধতা ছড়িয়ে গেল… ‘গুন গুন করে ভেসে আসছে অসংখ্য শব্দ — আমাদের নির্জন কথোপকথন… ‘