Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আজ আমি কোথাও যাবো না
    জাকের আদিত্য

    আজ আমি কোথাও যাবো না।
    যাবো না সেই চির বসন্তে জেগে ওঠা তোমার বাসার নিচে।
    জানি ব্যালকনিতে তুমি অপেক্ষায় থাকবে।
    কিন্তু আজ আমি কোথাও যাবো না।

    আজ সারাদিন আমি নিজের ঘরেই স্বেচ্ছা নির্বাসনে থাকবো।
    স্মৃতিচারণ করবো অতীতের প্রতিটি ঘটনাকে। হিসাবের খাতা খুলে বসে জয় পরাজয়ের হিসেব করবো।

    সন্ধ্যার পর বের হবো প্রিয় পুষ্পোদ্যান থেকে। কোন একটা সস্তার হোটেলে যেয়ে বসবো।

    তবু আমি যাবো না।
    যাবো না সেই চির বসন্তে জেগে ওঠা তোমার বাসার নিচে।
    জানি ব্যালকনিতে তুমি অপেক্ষায় থাকবে।

    সস্তার হোটেলে বসে আমি ভাবতে থাকবো আমি কি আসলেই তোমাকে ভালোবাসি? নাকি তোমাকে ভালোবাসার ধারণাকে ভালোবাসি?

    কফির কাপ রেখে আমি চলে যাই শহরের অন্য প্রান্তে, নদীর কাছে।

    জানি ব্যালকনিতে তুমি অপেক্ষায় থাকবে। তবু যাবো না সেই চির বসন্তে জেগে ওঠা তোমার বাসার নিচে।

    অন্ধকার রাতে যখন আর নদীটিকে দেখা যাচ্ছে না শুধু অনুভব করা যায় – তার বিশালতা।
    তখন তোমার লেখা শেষ চিঠি – যা আমাদের ভালোবাসার শেষ স্বাক্ষর,
    তাকে আমি ছুড়ে ফেলবো ওই চিরকালীন প্রবাহমান স্রোতধারায়।

    জানি ব্যালকনিতে তুমি অপেক্ষায় থাকবে। তবু যাবো না সেই চির বসন্তে জেগে ওঠা তোমার বাসার নিচে।

    আজ আমি কোথাও যাবো না।

    4
    6 Comments
Skip to toolbar