Profile Photo

মোঃ রুবায়েত রহমান রাফিOffline

  • অচেনা জোৎস্নার মেয়ে
    — মোঃ রুবায়েত রহমান রাফি |

    আচ্ছা, তুমি কেমন মানবী?
    তোমাকে একটু ভালোবাসতেই,
    আমার এতটা নিঃস্ব হতে হলো?

    তোমার মনের একটুখানি জায়গা পেতে,
    আমাকে কি সারাজীবন,
    ভিখারির মতো ধুঁকে ধুঁকে মরতে হবে?

    কতবার ইশারায়, কতবার আকার-ইঙ্গিতে,
    কত কাব্যকথায় বলি,
    তবুও তোমার মন সিন্দুকে বন্দী।

    আচ্ছা,
    এই মনের মতো তোমার চোখেও কি কুয়াশা ঘেরা?

    তুমি যে প্রতিবারই আমার অনুভূতি পদদলিত করো,
    তবুও আমি তোমার পথের প্রান্তে পুষ্প রাখব।

    আমি ডুবে ডুবে যাই
    নিজেরই ভেতরের অতল গহ্বরে।
    মহাকাল জুড়ে আমি যেন দুঃখের এক অনন্ত সাগরে ভাসমান।

    গ্যালাক্সির ছায়াপথ পেরিয়ে,
    কোনো অন্ধকার অতল গহ্বরে ,
    আমি ধীরে ধীরে তলিয়ে যায়।

    উদ্ধার করো, প্রিয়তমা হ্যাঁ,
    তুমি-ই উদ্ধার করতে পারো এই মহাপ্রলয় থেকে।

    আমায় দেখো,
    দেখো চোখ তুলে, দৃষ্টি ফিরিয়ে নিও না।

    এই কাঙালের সুপ্ত ভালোবাসাটুকুকে
    আর অবজ্ঞা করো না।
    আর কত অবজ্ঞা করলে তুমি শান্তি পাবে?
    তুমি করো যত করতে পারো |
    আমি শুধু দেখেই যাব, যতই তুমি বিরহ দাও ,
    ততই তোমার প্রতি ভালবাসার ঘনত্ব বৃদ্ধি পাবে |

    যতই তুমি চেষ্টা করো,
    আমাকে তোমার জীবন থেকে তাড়ানোর তোমার জীবনের অববাহিকায় ,
    আমি নৌকা চালাবো আর গান গাইবো ভালোবাসার |

    যদি আমার আর তোমার গল্পটা অন্যরকম হতো,
    হয়তো ইতিহাস পাল্টেই যেত।

    এতকিছুর পরেও আমার মন
    কোনো কিছুতে সুধায় না।

    তুমি যে পথেই চলো,
    আমি তোমার পায়ের শব্দের সঙ্গে তাল মিলিয়ে চলব।

    তুমি সামনে ছুটে গেলে ,
    আমি তোমার পেছনে ঘোড়দৌড়ের
    মতো ছুটেই যাব তুমি মানো কিংবা না মানো।

    কারণ ভালোবাসার সংজ্ঞা আমি জানি না,
    শুধু জানি আমার ভালোবাসা হিসেবে
    আমি তোমাকেই খুঁজে পেয়েছি।

    তুমি আমার কাছে দূরবর্তী
    কোনো নিশানার মতো,
    যত দূরেই থাকো,
    আমার চোখের দৃষ্টি তোমাকে ছাড়া
    অন্য কোনো দিকে স্থির হতে শেখেনি।

    কেমন করে যেন তোমার ছায়া
    আমার জীবনের সঙ্গে জুড়ে গেল।

    যেমন করে ঝরনা থেকে গড়গড় করে জল পড়ে,
    যেমন করে সমুদ্রের স্রোত অবিরাম প্রবাহিত হয় ঠিক সেভাবেই,
    তুমি রয়ে গেলে আমার জীবনে।

    আচ্ছা, তুমি কেমন মানবী?
    তুমি আমার হলে না,
    তবুও কেন, আমার পৃথিবীটা,
    তোমারই রয়ে গেল?

    7
    7 Comments
    • মোঃ রুবায়েত রহমান রাফি, আপনার লেখাটির প্রতিটি শব্দে এক গভীর বিষণ্ণতা আর ভালোবাসার তীব্রতা দারুণভাবে ফুটে উঠেছে। পড়ার সময় মনে হচ্ছিল যেন একরাশ অভিমান আর আকুতি নিয়ে কোনো এক নির্জন রাতের গল্প শুনছি। এত কষ্টের মাঝেও ভালোবাসা টিকিয়ে রাখার এমন জেদ কি সবসময় মানুষের মনে একই রকম থাকে?

    • মোঃ রুবায়েত রহমান রাফি, আপনার এই লেখায় ফুটে ওঠা বিরহ ও ভালোবাসার গভীর অনুভূতিগুলো পাঠক হিসেবে আমাকে সত্যিই অনেক আবেগপ্রবণ করে তুলেছে। পথের প্রান্তে পুষ্প রাখার মতো সুন্দর উপমাগুলো যেভাবে আপনি সাজিয়েছেন, তা ধরে রেখে এমন আরও চমৎকার কাজ আমাদের উপহার দিতে থাকুন।

    • দূরত্বই যদি নিয়তি হয়, তবু ছায়া হয়ে রয়ে যাক সেই মায়া…🖤

    • ভালবাসার নৌকা চালাবোও গান গাইবো সত্যি লেখনীটা ভালো লাগলো ।

Skip to toolbar