Profile Photo

দালান জাহানOffline

  • DalanJahan
  • বাজারি সন্যাস
    দালান জাহান

    কতগুলো কালো দাঁত
    হেঁটে বেড়াচ্ছে গ্রাম-শহরে
    বন্যার জলে ভেসে-ভেসে ঘরে আসছে
    উৎপ্রেক্ষা-অপেক্ষারা।
    বাতাস বাড়ছে কেবলই বাতাস
    সবুজ আপেল উড়ন্ত মানুষ
    না ফেরার দেশে নামহারা পাখি।

    চারদিকে দৌড় কেবলই দৌড়
    বৃষ্টির রক্ত মাছেদের মা গাছের উৎসব
    মৌলানা, পুরোহিত ঘাটের মাঝি
    টংয়ের চা-অলা সুদখোর সন্তোষ!
    শেষে করে শেষ পুনজন্মের নতুন গণিত।

    বাতাস বাড়ছে কেবলই বাতাস
    চার খণ্ড আকাশ মাথায় নিয়ে
    তবুও কার আশায় বসে আছে
    ভাগফলে ভাগশেষ করা বাজারি সন্যাস।

    দালান জাহান
    ২৪.০৭.২১

    1 Share
    8
    13 Comments
    • অনবদ্য লেখা। শুভেচ্ছা ও স্বাগতম জানাই কবি ও কবিতাকে। আরো পড়তে চাই এমন অসাধারণ লেখা।

    • বাজার সংস্কৃতি সন্যাসকেও বেঁচে দেয় ভবের হাটে। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।

    • অনেক সুন্দর । ধন্যবাদ ।

    • অসাধারণ কবিতা! প্রীতি ও শুভেচ্ছা কবি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 26 October 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন ও শুভকামনা।

    • শুভেচ্ছা &শুভকামনা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 03 August 2023 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 05 May 2024 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বেশ নান্দনিক লেখা🙏🙏🙏

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 14 February 2025 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar