Profile Photo

শাহরিয়ার।Offline

  • shahiar
  • Profile picture of শাহরিয়ার।

    শাহরিয়ার।

    • 2 months, 2 weeks ago

    আশার এক প্রতিধ্বনি

    তোমার এ দীর্ঘশ্বাস,
    তোমার এ ট্রমা
    ভোলাতে চাই—
    স্কুল ব্যাগে তোমার
    সেই পুরোনো
    ফুল মার্কস খাতায়
    তোমার ব্রিলিয়ান্ট রেজাল্ট।

    ​খাতাটা নিয়ে
    ধুলোর মাংস-পোড়া শহরে
    তোমার মুক্তির আনন্দে
    মুক্তির স্বস্তির গান গাও।
    ​শুধু তোমার এ হতভাগা
    ভাইয়ের জন্য হলেও,
    তোমার খাতাতে আমায়
    আঁকোনি ছবি তুমি;
    আমার গর্ব হচ্ছে—
    তোমাকে দিতে পেরেছি
    যুদ্ধবিধ্বস্ত এ নরক থেকে মুক্তি।

    ​এ শহরের মৃত্যু লাশ
    প্রতিটা অলিগলিতে
    হাঁটে আমাদের একই সাথে।
    তোমার মুক্তির গান হোক
    আশার এক প্রতিধ্বনি;
    শয়তানদের হাতে
    মরতে এখন আমার
    আর কোনো আপত্তি নেই।

    3
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, ভাই-বোনের এমন নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই খুব ছুঁয়ে যাওয়ার মতো।

    • আপনার এই লেখায় ফুটে ওঠা ত্যাগের মহিমা ও গভীর আবেগ সত্যিই হৃদয়কে স্পর্শ করে যায়। এমন শক্তিশালী অনুভূতির বহিঃপ্রকাশ আপনার লেখনীকে আরও প্রাণবন্ত করে তুলুক, এই শুভকামনা রইল।

    • যুদ্ধের ভেতরেও স্বস্তির গান গাওয়া—এটাই জীবনের লড়াই!

Skip to toolbar