-
প্রথম আহবান
জাকের আদিত্যক্রমশ জমে আসা অন্ধকারে এই আমাদের বৃষ্টি বিলাস।
পদ্মাবতী তুমি সম্রাজ্ঞীর মতো দাঁড়িয়ে আছো।
জলা জংলার প্রকৃতিতে তখন ভীষণ সর্বনাশের আহবান।আমি তোমার সামনে নিশ্চুপ নত জানু বসে আছি।
তুমি তোমার প্রমত্ত যৌবনের গর্বে আমাকে দেখো।
একবার হেসে বলো, বালক নাকি শ্রমণ কি বলে ডাকবো তোমায়?
এদিকে বিস্তীর্ণ ভাঙা চোরা আকাশে তখন বজ্র বিদ্যুৎ ধ্বনিত হচ্ছে ইসরাফিল এর শিঙ্গার মতো, যেমন তোমার চোখের অন্তরালে বজ্র বিদ্যুৎ এর শাণিত চাহুনি।আমি তোমার সামনে এখনো নিশ্চুপ নতজানু।
তারপর তুমি ঝুঁকে এসে বলো, বলো শ্রমণ কী চাও তুমি?
_আমি শুধু তোমাকে দেখতে চাই। তোমার ভেতরের তোমাকে।তবে পড়িয়ে দাও আমাকে এই কাঁকন।
আমি নতজানু – পড়িয়ে দেই পদ্মাবতীর কাঁকন।
উঠে দাঁড়াও- পদ্মাবতী বলে আমায়।
পদ্মাবতী তার একটি আংটি, আমার হাতে পড়িয়ে দেয়।শ্রমণ আজ থেকে তবে শুরু হোক তোমার আমার মিতালি।
আমি পরাজিত- নিশ্চুপ মেনে নেই।
ওদিকে বজ্র উন্মত্ত আকাশ আর সমস্ত জলা জংলার চরাচরে কী যেন এক অপার্থিব সংকেত ইসরাফিলের শিঙ্গার ধ্বণিতে প্রবাহিত হয়।
10 Comments-
-
প্রেমের ঘোষনাকে ইসরাফিলের শিঙ্গার সাথে তুলনটা যাস্ট অসাধারণ। প্রেমের ঘোষণা যেন কিয়ামতের শিঙ্গা, যা সবকিছুকে বদলে দেয়!
-
আপনার লেখাটিতে “ক্রমশ জমে আসা অন্ধকারে এই আমাদের বৃষ্টি বিলাস” অংশটি খুব গভীর এক মায়াবী পরিবেশ তৈরি করেছে যা পড়তে ভীষণ ভালো লেগেছে। আপনি যদি এই আবেগী বর্ণনাগুলোর মাঝে ছোট ছোট কিছু মুহূর্ত আরও বিস্তারিতভাবে ফুটিয়ে তোলেন, তবে পাঠকরা আপনার গল্পের জগতে আরও গভীরভাবে হারিয়ে যেতে পারবেন।
-
বিস্ময়বিমুগ্ধ মনে লেখাটি পাঠ ক’রে কিছু সময়ের জন্যে এর দৈবিক চিত্রকল্পে মগ্ন হয়ে রইলাম…! এই চরিত্রায়নে আর কিছু পূর্বাপর অনুষঙ্গ যুক্ত হলে এটি সাচ্ছন্দে মঞ্চস্থ হতে পারতো…. শুভ ও কল্যান হোক কবিপ্রাণ
-
“শ্রমণ আজ থেকে তবে শুরু হোক তোমার আমার মিতালি” – লাইনটা পড়তে খুব অদ্ভুত সুন্দর আর মায়াবী লেগেছে। আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতির ভেতর দিয়ে গেলাম, দারুণ লিখেছেন আপনি!
-
Friends
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
মারুফ সরকার মুন্না
@maruf-sharker-munna
পংকজ প্রিয়ম
@pankajpriyom
আজিজুর রহমান
@azizurrahman
Niloy Chowdhury (NC)
@niloychowdhury
BONI AMIN
@boniamin


nice