-
১৯৯২ সালে লেখা আমার একটি কবিতা
ভালবাসার সবুজ যন্ত্রণাভালবাসার সবুজ যন্ত্রণায়
নীলকন্ঠী পাখিটা যখন
সিগন্যালের মতো,
লাল নীল হচ্ছে,
তখনই তুমি এলে
আমার সুনীল আকাশে,
স্বচ্ছ প্রশ্বাস হয়ে ।
তারপর দীর্ঘ নিরবতা
দীর্ঘ ক্ষন কথকতা,
চোখে চোখে
ভালবাসার অপলাপ কথা ।
আবার নিরবতা,
ভালবাসার কমল পরাগ মেখে
অনাহুত পাখি,
নীল আকাশে
উড়াল দিয়েছে
অনেকদিন পর
পাগলা ঘন্টি,
বেজে উঠেছে ।১২/৮/২০২৬
8 Comments-
-
আপনার কবিতার “ভালবাসার সবুজ যন্ত্রণায় নীলকন্ঠী পাখিটা যখন সিগন্যালের মতো লাল নীল হচ্ছে” লাইনটা অসাধারণ লেগেছে। এত বছর আগের লেখা হলেও অনুভূতিগুলো বেশ জীবন্ত আর ছোঁয়া লেগে থাকার মতো। আপনার এই সুন্দর কাব্যিক প্রকাশভঙ্গি খুব ভালো লাগল, বেশ অদ্ভুত এক ভালোলাগা কাজ করছে।
-
তিন দশক পরেও কবিতাটি একটুও সতেজতা হারায়নি মঞ্চবন্ধু! আর আপনার কবিতায় কিন্তু বেশ মুন্সিয়ানা আছে, আরো কবিতা পড়তে চাই!
Friends
Sima Nto
@simanto
Abdullah Al Ahad
@abdullahalahad
Rijoana
@rijoana
মোঃ মহিবুল ইসলাম
@md-mahibulislam
পিপীলিকা
@abujubair
Anika
@anikaa
আব্দুস সেলিম
@mdabdussalim
Md. Ziaur Rahman
@md-ziaurrahman
prantik aronno
@prantikaronno


nice