Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • Profile picture of অনুভূতির ডাইরি

    নিঃশব্দ ঝড়ের নাম
    ইসমাঈল মজুমদার

    ​যে হাওয়া একদিন চঞ্চল ছিল,
    উড়াত ধুলোর মেঘ,
    সে আজ হঠাৎ থেমেছে কোথায়,
    হারিয়ে নদীর বেগ।

    ​যে মুখে ফুটত হাসির ফোয়ারা,
    কথা ছিল একরাশ,
    সে ঠোঁটে লেগেছে নীরবতার সিল,
    বিষাদের নীল ঘাস।

    ​ভেতরে হয়তো জমেছে পাহাড়,
    অগণিত কোনো ব্যথা,
    বোঝেনি তো কেউ অনুভূতির ভাষা,
    অগোছালো যত কথা।

    ​বলতে চেয়েও মেলেনি তো সাড়া,
    পায়নি আলোর দিশা,
    বুকে চেপে রাখা তীব্র আঁধার,
    বিরহ-ক্লান্ত ছায়া।

    ​এই নীরবতা পরাজয় নয়,
    নয় কোনো অভিনয়,
    নিজের ভেতরে ঝড়ের সাথে তার
    আজকের এই জয়।

    ​সবটুকু আলো নিভে গেছে বলে
    আঁধারে নিজেকে ঢাকা,
    নীরবে রচা এ গোপন কাহিনী,
    একলা বয়ে যাওয়া।

    6
    7 Comments
    • আপনার এই লেখায় আবেগের যে গভীরতা ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়ে এক অদ্ভুত বিষণ্ণতার সুর তৈরি করে দেয়। ভেতরের না বলা কথাগুলো যেভাবে ঝড়ের রূপক হয়ে উঠে এসেছে, তা অনেকটা বিষাদময় কোনো পুরনো ধ্রুপদী সুরের কথা মনে করিয়ে দেয়। আপনার এই শক্তিশালী শব্দচয়ন ও উপলব্ধির প্রকাশ অত্যন্ত মুগ্ধকর, আশা করি সামনে এমন আরো দারুণ সব সৃষ্টির সাথে আমাদের পরিচয় করিয়ে দেবেন।

    • একাকীত্ব নিরব যন্ত্রণার আঘাত, অন্তর চক্ষু আড়ালে ভিতরে পুষে রাখে।

    • আপনার লেখাটির ‘নিজের ভেতরে ঝড়ের সাথে তার আজকের এই জয়’ লাইনটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু অগোছালো এই অনুভূতির কথাগুলো কি শুধু নিজের ভেতরেই আটকে রাখতে হয়?

    • দুঃখ গুলো একলা বয়ে যায় মানুষ এটাই সত্যি কথা ভালো লাগলো ।

ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Friends

Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
MD Al Arafat
@mdalarafat
Profile Photo
Shahriar Hossain
@shahriarhossain
Profile Photo
Asaduzzaman Asad
@asaduzzamanasad
Profile Photo
CEC for Training
@cecfortraining
Profile Photo
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
Skip to toolbar