-
অভিযোজনের অভিযাত্রী
-পলি আলমবিচিত্র সব জীবনের সন্ধান খুঁজতে গিয়ে
রহস্যের ভেদ করেছি আমি—অভিযোজনে।অভিযাত্রী হয়ে হন্যে হয়ে ঘুরে ঘুরে
আবিষ্কার করেছি আমার সেই অভিযোজনময় জীবন।
আমি অভিযোজিত হতে পারি জীবনের প্রতিটি স্পর্শকাতর মর্মে—
চিরদুঃখে, চিরসুখে;
সবকিছুর সঙ্গেই আমার অভিযোজন।আমি মানিয়ে নিতে পারি নিজেকে
সে ধন্য পরিবেশে,
যেখানে রয়েছে সুজলা-সুফলা-শ্যামলা শস্যভূমি,
বাতাসের দোলে দুলে ওঠা সবুজের সমারোহ,
আর প্রাণের সেই চিরচঞ্চল কলরব।শুধু তাই নয়—
আমি অভিযোজিত হয়েছি সেই বিধ্বংসী শহরেও,
যেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত,
বিকট শব্দে বোমার বিস্ফোরণ,
চারদিকে হাহাকার,
কান্না আর আর্তনাদ।আমি সেই অভিযোজনের অভিযাত্রী।
আমি মরুভূমিতে বিচরণ করি,
আমি জানি—সেই অসীম মহাকাশের
সম্পূর্ণ রহস্য জানা আমার পক্ষে অসম্ভব।
তবুও উৎফুল্ল চিত্তে
পাড়ি দিতে আমার কোনো ভয় নেই
মহাকাশের সেই অজানা পথে।আমি সেই অভিযাত্রী—
যার অভিযোজন পরিবেশ দেখে নয়;
বরং পরিবেশকে চ্যালেঞ্জ করাই যার অভিযোজন।অথচ তুমি আমাকে শোনাও
বিচিত্র সব প্রাণীর অভিযোজনের গল্প—
টার্ডিগ্রেড, মিমিক অক্টোপাস,
উড ফ্রগ, হর্নড লিজার্ড—
কীভাবে তারা প্রতিকূল পরিবেশে টিকে থাকে,
কীভাবে তারা নিজেদের মানিয়ে নেয়!হাস্যকর!
এই অভিযোজিত বিচিত্র প্রাণীগুলো—
যাদের অভিযোজনের রহস্য
একদিন আমি-ই আবিষ্কার করেছিলাম।তুমি শুধু তাদের অভিযোজন দেখেছ;
আমি আবিষ্কার করেছি অভিযোজনের অর্থ।কারণ, আমি অভিযোজিত হবো বলেই
অভিযাত্রী হয়েছি।আমি অভিযোজিত প্রাণী নই—
আমি অভিযাত্রী।15 Comments-
-
অভিযোজন মানে মেনে নেয়া, আর অভিযাত্রীর কাজ চ্যালেঞ্জ নেয়া। আমার বুঝ কি ঠিক আছে? আপনার কবিতা পড়তে গিয়ে কেমন ঘোরের মধ্যে পরে গেলাম। চমৎকার একটি কবিতা। আপনার লেখা নিয়মিত পড়ার আশাবাদ রইলো।
-
-
-
সাধারণ বেঁচে থাকার ‘অভিযোজন’ আর অস্তিত্বের লড়াইয়ে পরিবেশকে চ্যালেঞ্জ করা ‘অভিযাত্রী’র মানসিকতার পার্থক্য খুব বলিষ্ঠ ও অনুপ্রেরণাদায়ী ভাষায় ফুটে উঠেছে।
-
আপনার লেখায় চমৎকার এক জীবন দর্শন ও আত্ম-আবিষ্কারের উপলব্ধি ফুটে উঠেছে! প’ড়ে ভালো লাগলো। শুভ কামনা রইলো!
-
Friends
Afra Anjum
@afraanjum
ফারহান সীমান্ত
@melbetkhan
Khondkar Mostaque Ahmed
@mostaque
UTTAM KUMAR BISWAS
@uttamk
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
কোহিনুর বেগম
@kohinoorbegum
পিপীলিকা
@abujubair
গোলাম ফারুক অভি
@enterprisesikder45gmail-com
Fayes Hasan
@fayeshasan


পাঠক হিসেবে এমন কবিতাই বেশি টানে, যা পড়ার পরও মাথায় ঘুরতে থাকে।