-
** আঁধারে আলো**
আঁধারের বুকে আজ আমি নিঃস্ব। যেন ঘিরে আছে কালো মেঘ। চারপাশে কোলাহল যেন বজ্রপাতের শব্দ,,, তাচ্ছিল্যের স্বরে উপহাস চালিয়ে যাচ্ছে তারা যেন আজ মরণ নিশ্চিত। উঠে দাঁড়াবার সামর্থ্য টুকু জানা নেই । কেউ কি ছিনিয়ে নিয়েছে? না হলে,, উঠতে পারছি নাইবা কেন??
কি বলো??দাঁড়াবো না!! এ আমার অপরাধ… আসলেই কি তাই!! যেন হারিয়ে বড় ভুল করে ফেললাম… সবাই তো দেখলো,,, কেউ কি জানতে চেয়েছে আমার অবস্থাটা!!!
এ যেন এক তোলপাড় চলছে বুকে,,,ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে সব কিছুই যে রইছে না!!
হঠাৎ দেখলাম আলো ভেসে আসছে কোথা হতে। এ যেন এক আশা উঠে দাঁড়াবার।।
নিজেকে বলছি … দাঁড়াও উঠে!!! সংগ্রাম যে আজ নিজের সাথে,,,
গহীন বনে হাঁটতে-হাঁটতে রাস্তা ভুলে বসেছি। হঠাৎই একটি তীর বিদ্ধ হরিণী এল কোথা হতে পথ দেখিয়ে গেল… কিছু বলব বলে তাকাতেই যেন বলে উঠছে… উঠে দাঁড়াও!! তুমি পারবে… তুমি পারবেই! আজ তারা দেখবে তুমি অপরাধ করনি মানুষ মাত্রই ভুল,,, এ যে কোনো অপরাধ নয়। মানুষ তো খুন করোনি। হারিয়ে ফেলেছ!!! যা আছে আর বলা যাবেনা ছিল এক অতীতে… তাই নয় কি!! উঠে দাঁড়াও!!
এই আঁধার কালো নিষ্প্রাণ জগৎ হতে মুক্ত হও। উঠে দাঁড়াও!!কল্পনাও যেন আজ পিছু ছাড়তে চাইছে না।
বললাম– আমি পারবো কি?… আমি পারবো… আমি পারবোই!
উঠে দাঁড়ালাম। সূর্যের কিরণ ,,,আবছা আলোয় যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। ঐতো প্রকৃতির সবুজ শ্যামল রুপ যেন ডাকছে!! উঠে দাঁড়ালাম।আজ আর নিজেকে নিঃস্ব মনে হয় না। মনে হয় না কোন অপরাধ করে বসেছি..।
কারন জানতে চাও!!
আমি তো মানুষ খুন করিনি। হারিয়ে ফেলেছি যা আর আমার হবে না বলে অতীতে ফেলে রেখেছি।
পরিশেষে শিখে গেলাম… বাস্তবতায় বাঁচতে!! অতীতকে নিয়ে সময় ,,, ভবিষ্যৎ নিয়ে মাথা নষ্ট না করে বর্তমানে বাঁচতে শিখে গেছি!!!3 Comments
Friends
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Bodor Choudhury
@bodorchoudhury
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
এড: সাজেদুল হক টুটুল
@sazedul
Abcde gh.
@abcdegh
AdabenTatali
@adabentatali
সা দি য়া (নন্দিনী)
@nandini



সুন্দর লেখা ; অভিনন্দন।