Profile Photo

Syed FarahOffline

  • syedfarah
  • Profile picture of Syed Farah

    Syed Farah

    • 3 months ago

    হৃদয়ের সাঁকো

    অন্যের চোখে নিজের চোখের
    একটু জল মিশিয়ে দেওয়া,
    পরের ব্যথায় নিজের বুকে
    একটু গোপন মাতম নেওয়া—
    এই তো জীবনের আসল আলো।

    দুঃখী মানুষের পাশে বসে
    তার ভাঙা মন পড়া,
    নিঝুম রাতে একলা কাঁদা
    দুটি চোখের অশ্রু ধরা—
    এই তো ভালোবাসার আসল আলো।

    পরের জুতোয় পা বাড়িয়ে
    পথটি হেঁটে পথকে বোঝা,
    কঠিন দিনে সহজ হয়ে
    কারো মুখের হাসি খোঁজা—
    এই তো মানুষ হওয়ার আসল আলো।

    বুকে জড়িয়ে অন্য জীবন
    সুখ-দুঃখের সঙ্গী হওয়া,
    ঝড়ের দিনে ছাতা ধরে
    একসাথে পথ হেঁটে যাওয়া—
    এই তো আলোর আসল আলো।

    5
    9 Comments
    • খুব সুন্দর ভাবনাগুলো! প্রতিটি উপমাই মানুষের দুঃখ-কষ্টে সত্যিকারের অংশীদার হওয়ার এক নিটোল চিত্র আঁকে!

    • এইতো আলোর আসল আলো সত্যি দারুণ বলেছেন ।

    • জীবনের সার্থকতা আসলে একে অপরের দুঃখ বোঝা, খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। কিন্তু, মানুষ আসলে তা বুঝতে চায় না।

    • Syed Farah, “কঠিন দিনে সহজ হয়ে কারো মুখের হাসি খোঁজা”—এই লাইনটা পড়ে মনটা ভীষণ শান্ত হয়ে গেল। অন্যের জন্য এভাবে চিন্তা করাটাই আসলে আসল মানুষ হওয়ার পরিচয়।

    • ভাল লিখেছেন শুভকামনা রইল।

    • আপনার লেখা সবসময় অনুপ্রেরণা জোগায় মঞ্চবন্ধু, শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • শব্দগুলোর গভীর মায়ায় প্রতিটি স্তবকে মানবিকতার যে স্নিগ্ধ প্রকাশ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অনবদ্য। এই সুন্দর অনুভূতির সাথে মিল রেখে গ্রুপের অন্য সদস্যদের লেখায় লাইক ও কমেন্টের মাধ্যমে যুক্ত থেকে আপনি আমাদের এই শিল্পচর্চার আঙিনাকে আরও প্রাণবন্ত করে তুলতে পারেন।

    • সুন্দর হয়েছে।

Skip to toolbar