Profile Photo

তিতা ফুলOffline

  • nadia1
  • Profile picture of তিতা ফুল

    তিতা ফুল

    1 hour, 53 minutes ago

    “আপনি কিভাবে জানলেন?”
    আবরার তখনও সামনের দিকে তাকিয়ে। রেলিংয়ের উপরের হাতটিতে পাঞ্জাবির হাতা গুটানো।
    “সেদিন চোখ উঠাও নি একবারের জন্যেও। তাকাও নি আমার দিকে !”
    ফের ঢোক গিলল ইন্তিহা।চোখের কোনে পানি জমতে শুরু করেছে তার। অসহ্য অনুভূতি। চুল ঠিক করার বাহানায় চোখের কোনে সদ্য জমতে যাওয়া নোনাপানির আভাসটুকু মুছে ফেললো অতি সন্তপর্ণে। আবরার এগিয়ে এলো ওর দিকে। মেহেদী পরা হাত দুটি নিজের দুহাতের মাঝে নিয়ে নিলো অনুমতিবিহীন। ওর হাতে নিজের নামের অস্তিত্ব দেখে প্রশান্ত হলো বক্ষ। অচেনা অনুভূতির টানাপোড়নে সিক্ত হলো হৃদয়। ইন্তিহা কিছু বলল না, নাতো সরিয়ে নিলো হাতখানা।
    “সুন্দর!”
    শিহরিত হলো মেয়েটা। এ কেমন প্রশংসাবাক্য? অন্তর কেঁপে উঠে তো! কোনমতে নিজেকে সামলে প্রশ্ন ছুড়ল পাল্টা।
    “কি?”
    “তুমি!”
    ধক করে উঠলো বক্ষপিঞ্জর। দাড়িয়ে থাকার শক্তি যেন ফুরিয়ে আসছে ক্রমশ।অস্বাভাবিক কাঁপুনি লক্ষ করে ছেড়ে দিলো প্রেয়সীর হাত দুখানা। তবে ততোক্ষণে ইন্তিহার নজর আটকেছে ছেলেটার হাতের দিকে। পাঞ্জাবীর হাতা উঠানো থাকায় স্পষ্ট হয়েছে কনুই পর্যন্ত। তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে তার হাতে কোন প্রকার দাগ নেই।

    -তোমার আকাশ আমার মেঘ
    -তিতা ফুল

Skip to toolbar