Profile Photo

Kaoser AhmedOffline

  • kaoserahmed
  • Profile picture of Kaoser Ahmed

    Kaoser Ahmed

    2 weeks, 4 days ago

    অপাংতেয় পংক্তিমালা-
    ‘কাওসার আহ‌্মেদ’

    স্বার্থের লোভে মানুষ করিছে
    মিথ্যা গীবত চাষ,
    কূট রচয়িতা বপন করিল
    বিকৃত ইতিহাস।
    দ্বিধা-দ্বন্দ্বের মাকড়াসা জালে
    আটকেছে নতুনেরা,
    ‘স্বাধীনতা’, তুমি কেন তবে আজ
    বিতর্ক-টোপে ঘেরা ?
    কোথায় তোমার মুক্তি-সেনারা ?
    ছড়ানো বারুদ কণা !
    স্মৃতি বিগলিত বজ্রকণ্ঠ
    নিমেষে মেলে কি ফণা ?
    যে পিতার হাত ধরে এসেছিল
    ভাষা আর স্বাধীনতা,
    রসনা-আলাপে কিটেরা সাজায়
    ইতিহাসে কূট কথা!
    হেরে গেছে যারা ভাঙা অসি হাতে,
    ক্ষোভে জ্বলে প্রতিশোধ !
    মগজ-ধোলাই কারিগর তারা –
    বিকৃত রুচিবোধ !
    যত দায়ভার যেনবা তাহার
    গোপন ক্রোধের কাঁধে,
    পশুর হিংসা রক্ত ঝরায়
    ধর্মের গূঢ় ফাঁদে !

    আর কতকাল হুজুকে মাতাল
    গুজব হবে কি ফাঁস ?
    ‘আগামী’ তোমার দুর্গম পথ –
    সত্যের ইতিহাস !
    এসো বুনি তবে বনেদী বুনন
    নতুন ফসল পালা,
    ধর্ম বর্ণ এক জাতিবোধে
    নফ্সের ফয়সালা !

    2
    3 Comments
    • আপনার লেখনীতে ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যে সাহসী প্রতিবাদের সুর ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী এবং আমাদের প্রত্যেকের বিবেকে নতুন করে নাড়া দিয়ে যায়, তাই আপনার এই ভাবনার ধারাকে আরও বিস্তৃত করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা রইল।

    • আপনার কবিতার ‘আগামী তোমার দুর্গম পথ – সত্যের ইতিহাস’ লাইনটা আমার খুব ভালো লেগেছে, একদম সময়োপযোগী কথা। আমাদের গ্রুপের অন্যদের লেখাতেও মাঝে মাঝে একটু লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকলে পুরো কমিউনিটিটা বেশ জমে উঠবে।

    • অসাধারন লেখা, কবির কলমে যে প্রতিবাদী সুর বেজে উঠল তা এই পাঠক হৃদয়টাকে বেশ উত্তাল করে দিয়ে গেল! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

Skip to toolbar