-
শূন্যতা ভরা দিন
— শরীফ এমদাদ হোসেননিজেকে ভদ্রলোক বলে দাবী করো না
সভ্য সুশীল কিংবা ব্যবসায়ী রাজনীতিবিদ নয়
ইতর চোর ছ্যাচড় কিংবা পকেটমার বলেও না
এ দেশ ভরে গেছে অপ্রেমে, মানুষ মানুষের সংঘাতে
হিংসায় আর পরাবাস্তব ভাবনায়।এদেশের মানুষ এখনো পরকথা শোনে
দেশপ্রেম ঝুলায় ললাটে
এখনো স্বার্থের বীজটারে ভালো করে বোনে
এ দেশের মানুষ এখনো স্বহস্ত নয় পরহস্ত ভালোবাসে।কোথাও বসবো আমি সে জায়গাটি নেই
কোথাও লুকিয়ে থাকবো সে উপায়টি নেই
নদী মাঠ খাল বিল জঙ্গল সবই তো খেয়েছে পাখি
কীবা আছে আর বাকী!
ডাঙগুলি, গোল্লাছুট, পাঠশালা তার অনুরাগী
হাকালুকি হাওড়ের মতো মাঝে মধ্যে মনমাঝে জাগি
নিয়েছে বিদায়।এখন আর তাই চাইনা যুদ্ধে যেতে
কিংবা স্লোগানে মিছিলে
এখন আর চাইনা প্রেমিক হতে
প্রেম বনে কবিতার ফুল ফোটাতে
এখন আর ইচ্ছে করে না
অন্য কারো স্বপ্ন ভেঙ্গে অলীক স্বপ্নের ঘুড়ি ওড়াতে।কবিতায় আমি ফোটাতে পারিনা তেজ, বুদ্ধিদীপ্ত দ্রোহ
কবিতায় আমি আঁকতে পারিনা নদী ফুলপাখি মেঘসহ
দৃষ্টি হয়েছে ক্ষীণ, বোধ ও বিবেকহীন
আহা!
চলছে আমার, আমাদেরও এক শূন্যতা ভরা দিন।3 Comments-
আপনার প্রতিটি লাইনের গভীরে যে সমাজ ও সময়ের ক্ষত ফুটে উঠেছে, তা যেমন বেদনাদায়ক তেমনি জীবনানন্দ দাশের কবিতার মতো ভীষণ প্রাসঙ্গিক। এই লেখার ছত্রে ছত্রে জমে থাকা বিষণ্ণতা আর স্মৃতিকাতরতা পাঠকের মনে এক অদ্ভুত টান তৈরি করে, বিশেষ করে যেখানে আপনি শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলোর সাথে বর্তমানের শূন্যতাকে মিলিয়েছেন। আপনি চাইলে বর্তমানের অস্থিরতাকে আরও কিছুটা নিজস্ব অভিজ্ঞতার আলোয় তুলে ধরতে পারেন, তবে আপনার এই লেখায় যে গভীর সত্য প্রকাশ পেয়েছে তা সত্যিই অসাধারণ।
Friends
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman

দেশপ্রেম ঝুলায় ললাটে