Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • উপসংহার

    তারপর তারা আমাকে ঘিরে ধরলো চারদিক থেকে। শেকলে বাঁধা হলো আমার হাত, পায়ে পরানো হলো লোহার বেড়ি। আমি বাঁধা দিলাম না। একবিংশ শতাব্দীর ধারা এমনই। আমাকে নতজানু করা হলো। টান টান করে শেকলটাকে টেনে আমার হাত টান টান করা হলো। একজন চেপে ধরলো আমার মুখ। কিছুই আর বলার ক্ষমতা নেই আমার। আমাকে বিবিধ শেকলে বেঁধে তন্ন তন্ন করে খোঁজা হলো। আমি হাসলাম। তারপর তিনি আসলেন? বললেন তুমি কে? কী তোমার পরিচয়?
    আমি কিছু বলতে পারলাম না। তার পেছনে আরো তিনজন। তারা তাদের তীক্ষ্ণ নখ দিয়ে বিদীর্ণ করলো আমার বুক এবং পাঁজর। বের করে আনলো আমার হৃদয়। নূহের প্লাবনের মতো রক্ত বইছে তখন। আমি বিস্মিত হলাম। এতো রক্ত এতোদিন কোথায় ছিলো? তারা আমার হৃদয় নিখুঁতভাবে পরীক্ষা করে দেখলেন। তারা দেখলেন অনেক কাল আগেই মৃতপ্রায় একটি নিঃসঙ্গ পরাজিত, হৃদয় যেখানে কিছু নেই। আমি মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম।

    3
    8 Comments
Skip to toolbar