-
আরও একাকী –
‘কাওসার আহ্মেদ’এত রোদ এত আলো –
আলোছায়া খেলা করা দিন,
হঠাৎ আকাশ ভাঙে !
মাঝে মাঝে পৃথিবীকে মনে হয় –
অ-নে-ক অচিন !
এত প্রাণ, এত ধ্বনি, চারিদিকে কলরব . . .
তবুওতো মনে হয় –
যেন আমি বিপন্ন একাকী !
নিঃসঙ্গ ঘুঘুর মতো প্রগাঢ় নিকুঞ্জে
সুর বুনে যাওয়া,
কিংবা নিভৃত কোণে –
মাকড়সার বুনে যাওয়া জাল।সকল মানুষ তবে –
নিজস্ব সত্তার কাছে অসহায় একা ?যে চরে জন্মায় বেশি নিটোল ফসল,
তার বুকে হুহু ঝড়, দীর্ঘ বিলাপ –
তাহার উঠোন জুড়ে ধুধু শূন্যতা ,
জলোচ্ছ্বাস ফোঁসে ওঠে –
বড় বেশি অসহায় দরিয়ার কুল !নারীর সবুজ মাঠে –
পুরুষেরা আজীবন করে গেছে চাষ,
গুল্ম-লতারা দেখি বৃক্ষের পাদদেশে
নতজানু রয়।শিশুরা তো বড় হয় –
জননীর আঁচলের ঘ্রাণ শুঁকে শুঁকে,
সেই বীজ একদিন হয়ে ওঠে মহিরুহ ।
সেই ডালে সুখ-পাখি আশা বেঁধে উড়ে যায়
অজানা আকাশে !শৈশবে ‘মা’র ঠোঁটে শোনা রূপকথা –
মনে পড়ে বিষাদগ্রস্ত রাণী, রূঢ় রাজা,
সেনাপতি, ঢাল-তলোয়ার . . . . .তবু কেন নারীরা এত বেশি অসহায় ?
আরও একাকী! আরও একাকী!
জন্মদাত্রী আহা! নিভে যায় একদিন –
নিজস্ব আঁধারে একা ।—-
7 Comments-
Kaoser Ahmed, ‘নিঃসঙ্গ ঘুঘুর মতো প্রগাঢ় নিকুঞ্জে সুর বুনে যাওয়া’- এমন চমৎকার উপমা আপনার গভীর অনুভূতির কথাগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতেও ভালোবাসা ও মন্তব্য জানিয়ে তাদের উৎসাহিত করবেন বলে আশা রাখি, এতে আমাদের আড্ডা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
-
-
আপনার লেখাটি পড়ে খুব মায়া লাগলো, এত সুন্দর করে নিঃসঙ্গতার অনুভূতিগুলো ফুটিয়ে তুলেছেন যে মনে হচ্ছিল প্রতিটি শব্দ আমারই মনের কথা; আচ্ছা, আপনার কি মনে হয় চারপাশের ব্যস্ততার ভিড়েই মানুষ সবচেয়ে বেশি একা বোধ করে?
Friends
uzzal journalist
@uzzaljournalist
খোন্দকার মোহাম্মদ মতিন
@khondakermohammadmatin
rukaiya rakhi
@rukaiyarakhi
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
Sharbanam Gupta
@sharbanam-gupta
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
Tahin Bhuiyan Chayapothik
@tahinbhuiyanchayapothik
মামুনর রশীদ রাজু
@mamunorrashidrazzu

শুধু সম্পর্কের পরিচয়ে নয়, একজন একাকী ও অনুভূতিশীল মানুষ হিসেবে নারীকে দেখার চেস্টাটা মন ছুয়ে গেলো।