Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বন্ধু,
    আজ ভোরে একটা স্বপ্ন দেখলাম। দেখলাম একটা ট্রেনে চড়ে আমি কোন দূর দিগন্তে চলে যাচ্ছি। ঘুম ভেঙে জেগে অনেকক্ষণ ভাবলাম এই স্বপ্নের মানেটা কী? তারপর মনে হলো হয়তো আসলেই আমার আর এখানে থাকার ইচ্ছে নেই। তাই হয়তো এরকম কিছু দেখেছি।
    বাস্তবতার পৃথিবী বড় কঠিন। প্রতিটি দিন- একই সংগ্রাম । লড়াই করতে করতে আমি ক্লান্ত।
    কিন্তু মা কে যে বড় ভালোবাসি। তারপর বোনটাকে আর আমার মুমূর্ষু বাবাটাকে- যে আজ একটা চার দেয়ালে বন্দী। তবে বাবা, মা, বোনের বাঁধাগুলো আমি ঠিক করে দিয়েছি। এখন আর আগের মতো ভাবতে হবে না।
    আগে ভাবতাম কেন এ রকম হলো? আমার সাথেই এ রকম কেন হলো? এখন ভাবি এটাই হওয়ার ছিল। লড়তে লড়তে আমি ক্লান্ত। বার বার নিজেকে প্রমাণ করতে করতে আমি বিদ্ধস্ত।
    বলতো ঠিক আর কতোটা পথ পাড়ি দিলে তারা আমায় বিশ্বাস করবে?
    নাহ্। আর না। আর প্রমাণ দেবো না। কারণ এ রকমই চলবে। আমি আর নিজেকে প্রমাণ করতে চাই না। যে বিশ্বাস করবে সে বিশ্বাস করুক। যে করবে না তাকে আর বোঝাতে পারবো না।
    তারচেয়ে ট্রেনের স্বপ্নটা নিয়েই নিজের মতো থাকি। কিন্তু মা টাকে যে বড্ড ভালোবাসি।
    তবে একদিন সময় আসবে। যেদিন আমি ট্রেনটাতে উঠে বসবো। অথবা হাঁটতে হাঁটতে চলে যাবো সমুদ্রের কাছে। এটাই আমার স্বপ্ন।
    তাহলে আজকের মতো বিদায়।
    মাঝে মাঝে বিদায় বলতে হয়।
    ইতি, সূর্য।

    4
    7 Comments
    • মনে হলো হয়তো আসলেই আমার আর এখানে থাকার ইচ্ছে নেই।

    • খুব গভীর বিষণ্ণতার লেখা। তবে ‘বিদায়’ যেন শেষ বিদায় না হয়—মায়ের ভালোবাসাটুকু আঁকড়ে সূর্য আরেকটা সকাল পর্যন্ত থাকুক।

    • লেখাটা পড়ে খুব মায়া লাগলো, বিশেষ করে “লড়তে লড়তে আমি ক্লান্ত” কথাটার মধ্যে অনেক গভীর কষ্ট লুকিয়ে আছে। আপনার পরিস্থিতির কথাগুলো যেভাবে গুছিয়ে লিখলেন, তা আসলেই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। নিজের মানসিক প্রশান্তির জন্য হলেও মাঝে মাঝে এমন বিরতি নেওয়া জরুরি, তাই নিজের স্বপ্নের কাছে ভালো থাকুন।

    • আপনার লেখায় ‘বাস্তবতার পৃথিবী বড় কঠিন’ কথাটি গভীর এক বাস্তবতার স্পর্শ নিয়ে এসেছে, যা পড়ার সময় মনকে নাড়া দিয়ে যায়। অনুভূতির জায়গাগুলো খুব সাবলীলভাবে প্রকাশ করেছেন বলে লেখার প্রতিটি বাঁক পাঠককে গভীরভাবে ছুঁয়ে যায়। নিজের আবেগকে এমন সুন্দরভাবে গুছিয়ে লেখার এই ধারাটি আপনার বজায় থাকুক, এই প্রত্যাশা রইল।

Skip to toolbar