-
লাশের বাজারদর
কাজী অ্যাডাম
.
আমার যৌন ক্ষুধার ছদ্মবেশে
কখনো দেখিনি তোমার ব্রা’র রঙ—
তোমার শ্যামবর্ণ স্তনের বিজ্ঞাপনী মূল্য
জানতে চাইনি কোনোদিন।
রাষ্ট্রের কর্পোরেট বিলবোর্ডে
প্রেমিকার শরীর আগেই বিক্রি হয়ে গেছে।আমি দেখতে চেয়েছিলাম শুধু—
তোমার প্রতারিত হরিণী চোখে
আমার লাশের বাজারদর কত কমে বিক্রি করেছো।কোন ক্রেতা আমার স্মৃতির শেষ অংশটুকু কিনে নিয়েছে,
কোন দামে আমার ভালোবাসাকে আবর্জনা ঘোষণা করেছো—
সেই হিসাবটাই আজও আমাকে পোড়ায়।তুমি যত কম দামে আমাকে ভুলে গেলে,
তত বেশি দামে কিনে নিলে তোমার নতুন ভবিষ্যৎ।মানুষ মরে গেলে লাশ হয়,
আর প্রতারিত হলে—
নিজের কাছেই অবিক্রীত হয়ে যায়।
যেন রাষ্ট্রের বাজারে
প্রেমিকের কোনো দাম নেই।14 Comments-
-
কাজী অ্যাডাম, আপনার লেখা ‘মানুষ মরে গেলে লাশ হয়, আর প্রতারিত হলে— নিজের কাছেই অবিক্রীত হয়ে যায়’ লাইনটিতে যে গভীর যন্ত্রণার প্রকাশ ঘটিয়েছেন তা সত্যিই হৃদয়স্পর্শী, আর এমন তীক্ষ্ণ অনুভূতির প্রতিফলন ঘটিয়ে আপনি নিয়মিত লিখে গেলে তা পাঠকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।
-
প্রিয় কবি বন্ধু, আপনার গভীর পাঠ ও সংবেদনশীল অনুধাবনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। প্রতারণার পর নিজের কাছেই যে মানুষটি এক অদ্ভুত শূন্যতায় দাঁড়িয়ে যায়, সেই যন্ত্রণাটুকুই পঙক্তিতে ধরতে চেয়েছিলাম। আপনার হৃদয়ে তা পৌঁছেছে জেনে সত্যিই আনন্দিত। আপনার মতো সহযাত্রী কবির এমন উৎসাহই আরও লিখে যাওয়ার সাহস দেয়। শ্রদ্ধা, ভালোবাসা ও প্রীতি রইল।
-
-
-
-
কবি বন্ধু, প্রেমিক প্রতারিত না হলে কি করে ফুটবে কবিতার নীল কমল? কাব্যের বাগিচায় না আসবে বসন্ত না গাইবে বিরহী বুলবুল।
-
-
আপনার লেখাটা পড়ে মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এত গভীর আবেগের মাঝে এই তিক্ত বাস্তবতার হিসাবটা আপনি কীভাবে মেলালেন?
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।




আধুনিক কবিতার ছাঁচে এমন ক্ষুরধার ও সোচ্চার প্রকাশ সত্যিই প্রশংসা পাওয়ার দাবি রাখে। শুভকামনা!