Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিঠি
    জাকের আদিত্য

    বন্ধু,
    আজ একটা সত্যি কথা বলেই ফেলি। আমি এখন একটা মুখোশের মানুষ। আমি এখন শুধু দায়িত্ব-কর্তব্য পালন করি। কিন্তু আমাকে কোনো কিছু এখন আর স্পর্শ করে না। সেদিন একজন মৃত্যুপথযাত্রীকে দেখলাম, কোনো কিছুই আমাকে স্পর্শ করল না।
    ​শুধু গভীর রাতে আমি এই লেখাগুলোয় বর্ণমালার মতো উজ্জ্বল সত্যকে প্রকাশ করি। আমি গত কিছু দিনে বুঝতে পেরেছি আমার সারল্য নষ্ট হয়েছে এবং সেখানে ঘৃণার বসতি গড়ে উঠেছে। প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠেছে। এর জন্য কে বা কারা দায়ী তা জানার কোনো প্রয়োজন নেই।
    ​গত দুই-একদিন আমি নিজের সাথে থাকলাম। এবং আমি অনুভব করলাম, আমি আমার ভেতরের এই ঘৃণার বসতিকে আর স্থান দেব না। তবে কিছু মানুষের সাথে সম্পর্ক আর কোনোদিন ঠিক হবে না। আমি সম্পর্ক রাখতেও চাই না। এই দেয়াল নিজের ভালোর জন্য।
    ​গত দুই দিনে আমি অনুভব করলাম যে ঘৃণা আমার ভেতরে জন্ম নিয়েছে, তাকে আর হৃদয়ে স্থান দেওয়া যাবে না। আমি নিজেও হয়তো আর আগের মতো হয়ে ফিরে আসতে পারব না।
    ​কিন্তু জীবন তো অনেক বড় একটা বিষয়। জীবনের প্রয়োজনে আমাকে আমার মতো নিজের জন্য বাঁচতে হবে। জীবন তো এক সংগ্রাম।
    ​আমার ইদানিং খুব ইচ্ছে করে দূরের পথ হেঁটে চলে যাব সমুদ্রের কাছে। অন্ধকার রাতে এক আকাশ তারার নিচে সমুদ্রের সামনে বসে থাকি। আমি আবারো অনুভব করতে চাই সেই অন্ধকার সমুদ্রের বিশালতা, যাকে দেখা যায় না—শুধু অনুভব করা যায়। আজ এ পর্যন্তই।
    ​ইতি,
    সূর্য।

    6
    8 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতরের জমে থাকা কষ্টগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। পরিস্থিতির চাপে পড়ে আমরা সবাই কোনো না কোনো সময় এমন মুখোশ পরে ফেলি। সমুদ্রের বিশালতার কাছে হারিয়ে যাওয়ার এই অনুভূতিটা খুব সত্যি, আশা করি আপনার মনের এই অশান্তি দ্রুত কেটে যাবে।

    • এই দরকারী কথাগুলি এমন সুন্দর ভাবে বলার জন্য খুব যথাযথ ফরম্যাট – চিঠি সাহিত্য। খুব সুন্দর ফরম্যাট বেছে নিয়েছেন। ভালো লাগল। ধন্যবাদ।

    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ], মনের গভীরের গ্লানি ঝেড়ে ফেলে সমুদ্রের বিশালতার কাছে নিজেকে সঁপে দেওয়ার এই সুন্দর প্রকাশভঙ্গিটি আমাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে এবং আপনি চাইলে বর্ণনার মাঝে অনুভূতির গভীরতা আরও বাড়াতে পারেন, তবে আপনার এই সহজ স্বীকারোক্তি পাঠক হিসেবে আমার হৃদয়কে সত্যি দারুণভাবে আলোড়িত করেছে।

    • ভেতরটা কেমন শূন্য শূন্য লাগলো
      নিজেরে হারায় ফেলার কষ্টটা কী নিখুঁতভাবে লিখছেন

    • স্বপ্নিল জীবনটা ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে বন্ধু, এসব কি বয়সের লক্ষণ নাকি একরাশ শূন্যতার মাঝেই বেড়ে ওঠার নাম’ই জীবন?

Skip to toolbar