Profile Photo

মো: নাজমুল আখতারOffline

  • Faith
  • গাছকথা
    লেখক – মোঃ নাজমুল আখতার।

    পাতিলে পানি ভরাট করে নীমের পাতা পানিতে চুবিয়ে লাকড়ির চুলায় ফোটানো হচ্ছে। আগুনের উত্তাপে আস্তে আস্তে যখন পানিতে বড় বড় বলগ উঠতে লাগলো ঠিক তখনই তা পীত বর্ন ধারণ হতে লাগলো। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাল দিয়ে এখন তা শরীরে সহনীয় পর্যায় পর্যন্ত ঠান্ডা করা হচ্ছে, একটু পরেই এই নীম মিশৃত পানি দিয়েই আমাকে গোসল করানো হবে।

    আজ আমার সাত দিন পূর্ণ হতে চলছে।
    বসন্ত রোগে আমি একঘরে রুদ্ধ। ছোঁয়াচে রোগ হওয়ায় অতি প্রয়োজন ছাড়া আমার রুমে কেউই আসে না। সমস্ত শরীরে বসন্তের গুটি হওয়ায় নরম বিছানাতেও আমি ঘুমাতে পারছি না, অধিকাংশ সময়ই আমাকে বসে বসেই কাটাতে হয়। যখন আমি জানালা খুলে বিকেলের পড়তে বাহিরে চেয়ে থাকি বন্ধুরা তখন খেলায় ব্যস্ত থাকে প্রতিক্ষণ। হাতের ইশারা ও উঁকি-ঝুঁকি মেরে চোখের ভাষায় কথা বলে, ভয়ে ওরা কেউই আমার কাছে আসে না।

    আমাদের ঘরের ঠিক পিছনে টিনের বেড়া ঘেষে বেল গাছটি বেড়ে উঠেছে। ঘরের পিছনে হওয়ায় গাছটির কোন যত্নই আমরা নেই নি! প্রকৃতিই তাকে বড় করে তুলেছে। আজকে এই গাছ হতেই সদ্য কচি কাঁটাযুক্ত ডাল ভেঙ্গে আনা হয়েছে। গরম পানি দিয়ে রোগমুক্তি পূর্ব গোসল করার পর শরীরের চামড়ায় বসন্তের বড় বড় ঠোসাগুলো অনেকটাই নরম ও ব্যথাহীন হয়ে আসবে আর তখনই এই কাঁটার সুরু মাথার অগ্রভাগ দিয়ে ঘাঁ দিয়ে ঠোসা হতে শরীর নিসৃত জমা পানি বের করা হবে। এগুলোর সবকিছুই এখন চোখের সামনে আমার, এ যেন ফাঁসির মঞ্চে স্বেচ্ছায় গলায় রশি ঝুলানোর মত..

    গায়ের সমস্ত পুরাতন পোশাক খুলে নতুন এক খানা জোড়াহীন গামছা দিয়ে কোমড় পেচিয়ে পড়ে নিলাম। বাড়ীর বড় উঠোনে সকালের মিষ্টি রোদ্রের আলীঙ্গনে কাঠের পিঁড়িতে বসিয়ে আমাকে গোসল করানো হলো। গোসলের সমস্ত উপকরণ শেষ হওয়ার পর কয়েকটা কাঁটা অবশিষ্ট থেকে যায়, কেন জানি মনের অজান্তেই কাঁটাগুলোকে নিয়ে আমার রুমে পড়ার টেবিলের উপর রাখি। বন্ধুদের কাছে এখনো খবর পৌছায়নি যে, আমার সাতদিনের গোসল হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুদের অপেক্ষায় থাকি ও কাঁটাগুলোকে নিয়ে ভাবতে থাকি আমি..

    সেই হতেই আজ জীবনের প্রায় এক-তৃতীয়াংশ সময় অতিবাহিত হয়ে গেছে। সেই দূরন্ত শৈশব হতে আজ নিজের ওরশজাত সন্তানই কৈশরে পর্দাপণ হতে যাচ্ছে। সাভাবিক ভাবেই পৌত্রিক সম্পত্তির মালিকানা বুঝে নেওয়ার জন্য সীমানা নির্ধারণ দুষ্ট প্রতিবেশির সাথে সালিসের পর সালিশ করে করে বাহুবলের শক্তির কাছে নত-স্বীকার করে নিজের জায়গার বেশ কিছুটা ছেড়ে দিয়ে বাড়ীর সীমানা নির্ধারণ করা হয়।

    সবকিছু মিটমাট হয়ে গেলেও বিপত্তিটা ঘটে এই কাঁটাযুক্ত বেল গাছটিকে নিয়ে। একদম সীমানা বরাবর গাছটি পড়ে গেছে। আমার দাদার বয়সকাল হতেই এই গাছের বেল আমরা খেয়ে আসছি এবং বাড়ীর আসে পাশের সবাই জানে গাছটি আমার আমাদের সীমানায় তার জন্ম কাল হতেই বেড়ে উঠেছে।

    কিন্তু ওই নর পিশাচ বাহুবলের শক্তির বলে এই গাছাটিরও মালিকানা দাবী করছে, যদিও এখন অবদি ইহার ডালপালার বিরাট একটা অংশ আমাদের সীমানায় ঝুঁকে রয়েছে তার পরেও এই গাছটি পিশাচ শক্তির মালিকানায় চলে গেছে..

    6
    16 Comments
Skip to toolbar