Profile Photo

BISHU KUMAR BISWASOffline

  • bishukumarbiswas
  • Profile picture of BISHU KUMAR BISWAS

    BISHU KUMAR BISWAS

    • 2 months, 2 weeks ago

    গানের ক্লাসরুমে
    গানের শিক্ষক আকাশ স্যার শুধু শিক্ষক নন, তিনি দেশের একজন স্বনামধন্য ও হাই-প্রোফাইল গানের শিল্পী। বড় মঞ্চে তাঁর গান শ্রোতাদের মুগ্ধ করেছে। নানা পুরস্কারে সমৃদ্ধ তাঁর শিল্পীজীবন।
    আজ ক্লাসে আছে রিয়া, রাফি, তানিয়া ও সাগর।
    আকাশ স্যার: আজ আমরা গানের ইতিহাস, পেশা হিসেবে এর বিকাশ, ধরন ও উপকারিতা নিয়ে কথা বলব।
    রিয়া: স্যার, গানের শুরু কবে হয়েছিল?
    আকাশ স্যার: বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী, মানুষের সংগীতচর্চা অত্যন্ত প্রাচীন। প্রকৃতি ও পাখির সুর থেকে মানুষ অনুপ্রেরণা নিতো। প্রায় ৪০ হাজার বছর আগের একটি হাড়ের বাঁশি প্রাচীন সংগীতচর্চার প্রমাণ।
    রাফি: মানুষ গানকে পেশা হিসেবে কবে নিয়েছিল?
    আকাশ স্যার: নির্দিষ্ট সময় বলা কঠিন। তবে প্রাচীনকালেই রাজদরবার ও বিভিন্ন সামাজিক আয়োজনে গায়ক ও বাদ্যযন্ত্রশিল্পীরা কাজ করতেন। পরে সংগীত জীবিকা ও পেশায় পরিণত হয়। আধুনিক যুগে রেডিও, চলচ্চিত্র ও রেকর্ডিং প্রযুক্তির বিকাশে এটি বড় পেশায় পরিণত হয়েছে।
    তানিয়া: স্যার, গান কত রকমের?
    আকাশ স্যার: গানকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যেমন—শাস্ত্রীয়, লোকগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক, দেশাত্মবোধক, ভক্তিগীতি, চলচ্চিত্রের গান, গজল, কাওয়ালি, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, রক, পপ, জ্যাজ ও র‍্যাপসহ নানা ধরন।
    সাগর: গান শুনলে কী উপকার হয়?
    আকাশ স্যার: গান আনন্দ দেয়, মানসিক চাপ কমাতে এবং মনোযোগ ও স্মৃতিশক্তির জন্য উপকারী হতে পারে। দলবদ্ধভাবে গান করলে আত্মবিশ্বাস ও সহযোগিতার মনোভাব বাড়ে।
    সাগর: স্যার, আপনার কাছে গান এত গুরুত্বপূর্ণ কেন?
    আকাশ স্যার মৃদু হেসে বললেন, গান আমার জীবনের অংশ। মনে হয়, গান আমার রক্তে মিশে আছে। সুরের প্রতি এই টান যেন রক্তের টান।
    আজকের ক্লাস শেষ করার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে একটি কবিতা শোনাই—
    “কেমন করে গান করো হে গুনী,
    আমি অবাক হয়ে শুনি কেবল শুনি।
    তারি সুরে সুরে বাজে বীণা, আমার প্রাণের মাঝে কোনখানে যেন বাজে।”
    স্যারের কণ্ঠে কবিতাটি শুনে ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে গেল। তারা বুঝল, আকাশ স্যারের কাছে গান শুধু পেশা নয়—গান তাঁর ভালোবাসা, পরিচয় ও জীবনের অবিচ্ছেদ্য অংশ।

    7
    15 Comments
    • “গান একটা ভাষা যেমন ছোট্ট পাখির বাসা
      ডানার তলে লুকিয়ে রাখে অবাক ভালোবাসা,” গল্পটা খুব সুন্দর! আকাশ স্যারের ক্লাস আরো করতে চাই!

      • ধন্যবাদ, আপনার প্রশংসা আমাকে আবার আরেকটি নতুন লেখার উৎসাহ দিবে, সংগে থাকবেন, শুভকামনা।

    • আকাশ স্যারের সেই অসাধারণ উপলব্ধি, “সুরের প্রতি এই টান যেন রক্তের টান,” বিষয়টি আমার মন ছুঁয়ে গেছে। আপনি অত্যন্ত সাবলীলভাবে গানের নানাদিক সুন্দর করে তুলে ধরেছেন, তাই আপনার এমন নান্দনিক লিখনশৈলী অব্যাহত থাকুক।

      • ধন্যবাদ, আপনার প্রশংসা আমাকে পরবর্তী লেখায় উৎসাহ দিবে, শুভকামনা।

    • ৪০ হাজার বছর আগের হাড়ের বাঁশির কথাটা জানতামই না
      মাথা ঘুরায় দিলো
      প্রশ্ন-উত্তরের স্টাইলে এমন সহজভাবে লিখছেন যে পড়তে একদম আরাম লাগলো

      • ধন্যবাদ, আপনার প্রশংসা আমাকে পরবর্তী লেখায় উৎসাহ দিবে, শুভকামনা।

    • সুরের টানই রক্তের টান হয়ে ওঠে যখন গান জীবনের অবিচ্ছেদ্য অংশ…..🤍🖤

    • লেখাটা পড়ে খুব ভালো লাগলো, বিশেষ করে আকাশ স্যারের গানের প্রতি ভালোবাসা আর কবিতার অংশটুকু দারুণ ছিল। আপনার কাছে জানতে ইচ্ছে করছে, আপনার প্রিয় গানের ধরণ কোনটি? আমাদের এই প্ল্যাটফর্মের অন্য লেখকদের লেখায় আপনার রিঅ্যাকশন আর সুন্দর কমেন্ট কিন্তু আমাদের গ্রুপটাকে অনেক প্রাণবন্ত রাখবে, তাই নিয়মিত সক্রিয় থাকার অনুরোধ রইলো।

      • আধুনিক বাংলা গান আমার খুব প্রিয়, আমি প্রতিদিন ৫টি গান শোনার চেষ্টা করি। আমার লেখা নিয়ে আপনার এই প্রশংসা আমাকে পরবর্তী লেখায় উৎসাহ দিবে এবং আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদের গ্রুপের অন্যান্য লেখকদের লেখা পড়ে মন্তব্য করার জন্য, ধন্যবাদ, সংগে থাকবেন।

      • ধন্যবাদ, আপনার প্রশংসা আমাকে পরবর্তী লেখায় উৎসাহ দিবে, শুভকামনা।

    • ভাল লাগলো।

Friends

Profile Photo
Md Ramjan Ali
@mdramjanali
Profile Photo
তুবা
@zariyaat
Profile Photo
Dibyendu Sarkar
@dibyendusarkar
Profile Photo
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Mehedy Hasan
@mehedyhasan
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat1
Profile Photo
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Skip to toolbar