Profile Photo

Aziza Mahbub SiddiqueOffline

  • Aziza-Mahbub-Siddique
  • Profile picture of Aziza Mahbub Siddique

    Aziza Mahbub Siddique

    4 years, 10 months ago

    কবিতা: তৃষ্ণা
    যুথী

    সংসার তিক্ততায় বিরক্ত
    মুক্তির নেশায় আসক্ত
    হৃদয়ে স্বপ্ন বুনি
    ত্যাগে ঋষি মুণি।
    তুষার ভরা হিমালয়
    মরুভূমি মরীচিকা জয়
    দেশান্তরী আমি যাযাবর
    বন্দীত্বে দিচ্ছি কবর।
    অবশেষে দুয়ারে মুক্তি লগ্ন
    ভগ্নাংশে তোমাতে বক্ষে খচখচ
    তীব্র অবৈধ ইচ্ছের মচমচ
    হবে কি কভু, আমাতে মগ্ন?
    হৃদ সমুদ্রে উথাল ঢেউ, ডাকছে কেউ
    ভাসিয়ে নিচ্ছে সন্ন্যাস ব্রত, আছে যত
    ঝড়ো বাতাস বইবে, জীবানন্দের সুরে কইবে
    হবে মোর বনলতা?
    তোমার বেপরোয়া সুখ, গল্প বলা চোখ
    হাসি ভরা ওষ্ঠ, কল্প বলা কন্ঠ
    ঘন কৃষ্ণ অলক, অল্প ফেলা পলক
    খুজবে কি আমায়?
    সবটাতেই বিরাট মানা
    তবে, ব্যর্থ নই ষোল আনা
    যবে, বুঝ এলো দিগন্ত জয়ের
    চিত্তে বুনেছি সুতো দূর পাহাড়ের।

    6
    5 Comments
Skip to toolbar