Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    1 day, 7 hours ago

    EMI-তে দুঃখ পরিশোধ
    কাজী অ্যাডাম

    তোমাকে হারানোর পর ব্যাংক কোনো লোন দেয়নি,
    তবু প্রতি মাসের নির্দিষ্ট তারিখে
    আমার অ্যাকাউন্ট থেকে সুখ কেটে যায়।

    নোটিফিকেশন আসে—
    “আপনার কিস্তি সফলভাবে পরিশোধ হয়েছে।”
    স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি—
    কোন কিস্তি, তুমি তো একবারেই চলে গিয়েছিলে?

    আমার সমস্ত সুখের অ্যাকাউন্ট
    তখনই দেউলিয়া হয়ে গিয়েছিল।
    তুমি মানি—লন্ডারিংয়ের মতো আমার ভবিষ্যতের সুখ চুরি করে
    অন্য কারো নামে ডিপোজিট করেছিলে।

    তোমার অনুপস্থিতির সুদ
    প্রতিমাসে একটু করে বেড়ে যায়,
    আর আমার জীবনের সুখ
    অটো-ডেবিট হয়ে কমতে থাকে।

    শেষ কিস্তির দিন অ্যাপ জানায়—
    আউটস্ট্যান্ডিং: ০.০০
    অথচ বুকের ভেতর
    একটি পুরোনো ঋণ
    আজও প্রসেসিং।

    5
    13 Comments
    • এভাবে তো ঋনের বোঝা বাড়তেই থাকবে কি মুসকিল।

      • হাহা, একদম তাই কবি বন্ধু! এভাবে চললে দুঃখের ঋণ তো সুদে-আসলে বাড়তেই থাকবে! 😄🖤 আপনার সুন্দর রসিকতায় ভালো লাগল। অনেক প্রীতি রইল।

    • Kazi Adam, “বুকের ভেতর একটি পুরোনো ঋণ আজও প্রসেসিং”—এই লাইনটির গভীর বিষাদ ও রূপক ব্যবহারের দক্ষতা সত্যিই অসাধারণ। আপনার লেখনীর এই সূক্ষ্ম অনুভূতিগুলো প্রকাশের ভঙ্গি অত্যন্ত চমৎকার, আশা করি সামনে এমন আরও সৃজনশীল লেখা আপনার কাছ থেকে পাব।

      • প্রিয় কবি বন্ধু, আপনার গভীর ও মনোযোগী পাঠের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। “বুকের ভেতর একটি পুরোনো ঋণ আজও প্রসেসিং” পঙক্তিটির বিষাদ আপনার হৃদয়ে পৌঁছেছে জেনে সত্যিই ভালো লাগল। আপনার মতো সহযাত্রী কবির এমন ভালোবাসা ও উৎসাহই নতুনভাবে লিখতে অনুপ্রেরণা দেয়। অনেক প্রীতি ও শ্রদ্ধা রইল। 🤍🖤

      • সোনাই বন্ধু তোমার দারুন লিখনী মতামত,ধন্যবাদ।

    • মনোমুগ্ধকর লিখা।

      • প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক মুগ্ধতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা। আপনার ভালো লাগাটুকুই লেখার বড় প্রেরণা। অনেক প্রীতি রইল। 🤍

    • একবারের হারানোতেই কেটে যায় জীবনভরের কিস্তি বুকের ঋণটা কখনো শূন্য হয় না…..🤍🖤

      • প্রিয় কবি বন্ধু, কী গভীর ও অসাধারণভাবে বলেছেন! সত্যিই, একবারের হারানো কখনো কখনো সারাজীবনের বুকের ঋণ হয়ে থেকে যায়, যার কোনো কিস্তিতেই শূন্য হওয়া সম্ভব নয়। আপনার এই কাব্যিক অনুভবে মুগ্ধ হলাম। অনেক প্রীতি রইল। 🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল, খুব চমৎকার লিখেছেন।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন গভীর অনুভবই আমার লেখার বড় প্রাপ্তি। লেখাটি মনের ভেতর পৌঁছেছে জেনে সত্যিই ভালো লাগল। অনেক প্রীতি ও কৃতজ্ঞতা রইল। 🤍

    • ব্যাংকিং পরিভাষায় হৃদয়ের কষ্টের প্রকাশ! অসাধারন সৃজনশীলতা।

      • প্রিয় কবি বন্ধু, একদম ঠিক ধরেছেন! ব্যাংকিং পরিভাষার আড়ালে হৃদয়ের কষ্টটুকু প্রকাশের ছোট্ট চেষ্টা ছিল। আপনার এমন সুন্দর অনুধাবন ও প্রশংসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনেক প্রীতি রইল। 🤍

Friends

Skip to toolbar