Profile Photo

AnikaOffline

  • Anikaa
  • Profile picture of Anika

    Anika

    • 1 month, 2 weeks ago

    রাত বাড়ে, চোখ দুটে বন্ধ হয়ে আসে। কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে আমি ঘুমিয়ে গেলেই রাতটা শেষ হয়ে যাবে। আমি রাতটাকে শেষ হতে দিতে চাই না। আমি আরেকটু সময় আমার পরিবারের সাথে থাকতে চাই। আরেকটা দিন আমার সন্তানের সাথে থাকতে চাই।

    চাকরির শেকলটা পায়ে পরে থাকি বলে হয়ত খেয়ে নেয়ে শরীরটা চালাতে পারছি। অচল হয়ে আছে শুধু মনটা। যা চলেও না, হাসে না, গায় না। শুধু ইচ্ছে গুলেকপেগলা টিপে মেরে ফেলে।

    আমার ক্লান্ত লাগে। খুব ঘুম আসে। কিন্তু আমি ঘুমাতে চাই না। সকালটা আসলেই আমি ১ জোড়া চোখকে বন্ধ দেখে চলে যাবো, রাতে এসে দেখবো সে চোখজোড়ায় রাজ্যের ঘুম। এমন জীবন আমি চাই না। একদম না।

    9
    8 Comments
    • Anika, “অচল হয়ে আছে শুধু মনটা” – লাইনটা পড়ে একদম নিজের মনের কথা মনে হলো, কিন্তু পরিবারের জন্য এই লড়াইটা কি সত্যিই আমাদের ভালো রাখছে?

    • খুব সৎভাবে নিজের কষ্টের কথা লিখেছেন। এই ক্লান্তি অনেক মানুষই ভেতরে ভেতরে বহন করে, প্রকাশ করতে পারে না।

    • লেখার প্রতিটি ছত্রে এক গভীর মায়া ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, যা আমাদের মনের খুব কাছের এক মানবিক অনুভূতিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এমন সুন্দর অনুভূতির আদান-প্রদান যেন গ্রুপে নিয়মিত চলতে থাকে, তাই আপনি অন্য সদস্যদের লেখাতেও নিয়মিত ভালোবাসা ও মন্তব্য জানাতে পারেন।

    • অনেক সময় ইচ্ছে না থাকলেও জীবন চালাতে হয়, যে জীবন চাই না সে জীবনও যাপন করতে হয়।

    • এই জীবনটা কতজন প্যারেন্টের বাস্তবতা😌

    • অনুভূতির গভীরতা মন ছুঁয়ে যায়। তবে জীবন মানেই একটি সংগ্রামের নাম। উদ্যম হারালে হেরে যায় মানুষ। অথচ ‘ম্যান ইজ নট মেড ফর ডিফিট‘।

    • অনুভূতির কোমলতা ছুঁয়ে যায় হৃদয়কে।

Skip to toolbar