-
নোনাজল
……………………………………
‼
হে জাতির পিতা !!
বাংলাদেশের পিতা !
বীরাঙ্গনা দের পিতা !
বুক ফুলিয়ে বলছি, আমারও পিতা ।
আমি লজ্জিত !
আমি স্তম্ভিত !
আমি বাকরূদ্ধ !
আমি গভীর শোকাহত ।।
১৫ ই আগস্টের জন্য ।
আমি বুকে মুক্তিযুদ্ধের চেতনা বহন করছি
আবার আপনাকে হারনোর কষ্টও বয়ে চলেছি ।
এ বড় যন্ত্রনার কষ্ট ।

হে পিতা !!
আপনার
কি বলিষ্ঠ কন্ঠ
কি আসাধারন বাঁচনভঙ্গী
কি সুন্দর তনু – মন
কি ব্যাক্তিত্ব
কি পৌরুষত্ব –
অসীম সাহস
কোথায় গেলে পাব এমন একজন নেতা ।
কি অবলীলায় আপনি বলে দিলেন বীরাঙ্গনা দের নিয়ে,
যারা বাবার নাম বলতে চায়না
সেখানে আমার নাম লিখে দিও । আর যাদেরকে পরিবার নিতে চায়না সেখানে ধানমন্ডি/ ৩২ র ঠিকানা দিয়ে দিতে।
তখন থেকে মনে মনে ভাবি
ধানমন্ডি/ ৩২ আমারও ঠিকানা ।।
আজ চুপিসারে একটা কথা বলছি !
পাইপ টানা বা চুরুট একমাত্র আপনাকেই মানায় ।
দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসা আপনার থেকেই শিখছি ।
২৫ শে মার্চ ! কালরাত্রি
অনেকে যখন আপনাকে দেশ ছেড়ে পালাতে বলেছে
আপনি বললেন , আমি দেশ ছেড়ে কোথায়ও যাবোনা
ওরা মানে পাকিস্তানীরা আমাকে না পেলে আমার দেশের মানুষের উপর অনেক অত্যাচার করবে ।।
কত মায়া কত দরদ থাকলে এভাবে একজন নেতা ভাবতে পারেন ।।
আবার !
পাকিস্তানে যখন আপনি বন্দী
ওরা আপনার কবর খুড়ছে
চোখের পানি মুছতে মুছতে আপনি বললেন. লাশটা আমার দেশে (বাংলাদেশে ) পাঠিয়ে দিতে ।
লিখতে পারছিনা আর
আমাকে ক্ষমা করে দিবেন । প্লিজ !!
বাংলাদেশর আনন্দে যেমন আপনাকে খুঁজি তেমনি দুঃখেও আপনাকে খুঁজি ।।
আপনি ই তো দেশ ।
দেশের নেতা
প্রাণের নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ।
প্রিয় নেতা !
জেনে খুশী হবেন
আজও মানুষ আপনাকে ভালোবাসে
আর
কেয়ামত পর্যন্ত আপনাকে বাংলাদেশ ভালোবেসে যাবে ।।
আমিও আপনাকে ভালবাসি !
……………………………………………………………………
‼
১৪. ০৮. ২০২১
( কোন তথ্যে ভুল থাকলে অনিচ্ছাকৃত এবং ক্ষমাপ্রার্থী )-
প্রিয় @Drako Shajib ধন্যবাদ । অনুপ্রেরণায় লিখতে সাহস পাই ।।
-
@Md. Arif Hossain ধন্যবাদ । লেখক বলতে নিজেকে লেখক হিসেবে পরিচয় দেইনি । আর কবি এটা যদি নিজেকে বলি অনেক অন্যায় হবে । আমার ভাষায় আমি ছাত্রী হবার চেষ্টায় রত । ধন্যবাদ ভাইয়া । আবারও বলছি , ঐতিহাসিক বিষয় নিয়ে লিখতে গেলে কবিতা বা গদ্যে তথ্য গুলো সঠিক হওয়া উচিত । সেই তথ্যের আলোকে মনেরভাব প্রকাশে আপনি স্বাধীন ।। যাই হোক ভালো থাকবেন ।
-
dear @neel thanks a lot with love !!
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Asif Rahman
@asifaaron62
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
যুবক অনার্য
@jajan
তাহমিনা মোরশেদ
@rbtm796923t
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
AdabenTatali
@adabentatali



খুব সুন্দর লিখেছেন। মহান নেতার মহান গাঁথা। ঠিকি বলেছেন পাইপ হাতে তাকে যেমনটা মানায় আজো কাউকে আর তেমনটা দেখিনি কোন ছবি বা নাটকে।