-
মানুষ বদলে গেলে—
‘কাওসার আহ্মেদ’মানুষ বদলে গেলে—
মাকড়সা জাল বুনে সংসার-জানালায়,
সংস্কৃতির দেয়াল থেকে খসে পড়ে পলেস্তারা;
প্রলম্বিত জিহ্বায় লকলক করে ধর্মের ভাষা,
বদলে যায়—
রীতিনীতির যত পুরোনো অভিধান।মানুষ বদলে গেলে—
বুকের গহীনে অজান্তে মুছে যায়
বিশ্বাসের আলো, প্রিয়জন, হৃদয়-বচন;
পতাকার লাল রঙে লাগে ঈর্ষার আঁচড়,
জাতীয় সংগীতে ঢুকে পড়ে বাঁকানো ভাবনা,
স্বাধীনতার মানচিত্রে পড়ে খামচির দাগ।
শ্রদ্ধার প্রতিমায় ওঠে হাতুড়ির শব্দ;
অন্তরের অমর কবির অধরে—
পেয়ালা ধরা হ্যামলক।মানুষ বদলে গেলে—
বদলে যায় পোশাকের ভাঁজে ভাঁজে
মানুষের পরিচয়, কণ্ঠের চেনা স্বরলিপি;
উর্বর সময় হঠাৎ বন্ধ্যা হয়ে যায়,
মাঠের মাটিতে জন্ম নেয়
অজানা আগাছা।মানুষ বদলে গেলে—
সরে যায
অন্তরালে অভিমানে ইতিকথা, ইতিহাস;রক্তের গভীরে আজও নিঃশব্দে কাঁদে
চেনা মাটি।জং ধরে প্রিয় শব্দে,
নোনা ধরে রক্তস্নাত হৃদয়ের বর্ণমালা—
অ—আ—ক—খ . . . . .মানুষ বদলে যায়?
নাকি বদলায় শুধুই মুখোশ তার,
মুখোশের নিখুঁত বুনন!
সত্যিই শিকড় কি সরে যায় মাটি ছেড়ে?
নাকি আমরাই ভুলে যাই—
কোন্ মাটি থেকে যে উঠেছিলাম!স্বার্থের উনুনে দগ্ধ হতে হতে
আজকাল মানুষ—
নিজের ছায়ার কাছেও অচেনা।
প্রতিদিন বদলায় মানুষের
বুকের মানচিত্র।শেষে ভুলে যায়—
কোন্ মাটির গন্ধে তার জন্ম হয়েছিল।—
3 Comments-
Kaoser Ahmed, আপনার এই লেখায় মানুষের পরিবর্তন নিয়ে যে গভীর ও বেদনাসিক্ত চিত্র ফুটে উঠেছে, তা সত্যিই খুব চমৎকার এবং হৃদয়স্পর্শী। প্রতিটি শব্দের গাঁথুনি এবং রূপকের ব্যবহার পাঠককে আবেগপ্রবণ করে তোলে, যা আপনার লেখনীর গভীরতাকে তুলে ধরে। আপনি এমন অর্থবহ লেখা নিয়মিত চালিয়ে যান, আমাদের জন্য আরও সুন্দর সব সৃষ্টি উপহার দিন।
Friends
uzzal journalist
@uzzaljournalist
খোন্দকার মোহাম্মদ মতিন
@khondakermohammadmatin
rukaiya rakhi
@rukaiyarakhi
BISHU KUMAR BISWAS
@bishukumarbiswas
বিধান চন্দ্র খান
@bidhanchandrakhan
চাঁদ সদাগর
@chand_sodagor
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
মামুনর রশীদ রাজু
@mamunorrashidrazzu
Tahin Bhuiyan Chayapothik
@tahinbhuiyanchayapothik



Kaoser Ahmed, ‘নাকি বদলায় শুধুই মুখোশ তার, মুখোশের নিখুঁত বুনন!’—লাইনটা পড়ে অনেকক্ষণ চুপ করে ছিলাম, দারুণ লিখেছেন আপনি। মানুষের এই মুখোশ বদলানো নিয়ে লেখাটা ভীষণ রিয়েল লেগেছে।