Profile Photo

Rokeya KhanamOffline

  • rokeyakhanam
  • Profile picture of Rokeya Khanam

    Rokeya Khanam

    • 1 month, 3 weeks ago

    শেষ গল্পটা
    রোকেয়া খানম
    ————————————-
    সূর্যের মতো আলো দিয়ে,
    বহু রূপে খেলার ছল করিয়ে,
    রঙিন বাগান, ঘরবাড়ি
    মাটিতে মিশিয়ে দিলে।
    দেখতেছি তোমার ভঙ্গিমা,
    সব বাজিমাত তোমার।
    ঘুড়ির মতো করতেছ খেলা—
    সব বাজিমাত তোমার।
    রঙিন সব ফুল দিয়ে
    মালা গেঁথে নিলে,
    আমার গায়ে সব
    রঙ নীরবে মাখালে।
    মনে হচ্ছে আজ বসন্ত,
    শুরুটা তুমি করেছ।
    শেষ গল্পটা না হয়
    আমি লিখব।

    7
    12 Comments
    • বাহ বেশ তো লিখেছেন ।

    • এক চাপা অভিমান লুকিয়ে আছে কবিতাজুড়ে, ঠিক ধরতে পারছিনা তবে, অনুভব করা যায়!

    • “শুরুটা তুমি করেছ, শেষ গল্পটা না হয় আমি লিখব”—শেষের দৃঢ়তাটুকু হৃদয়ছোয়া

    • আপনার এই লেখায় বসন্তের রঙিন আবেশ আর শেষটুকু নিজের মতো করে সাজানোর আকুতি ভীষণভাবে হৃদয় ছুঁয়ে গেছে, বিশেষ করে “শেষ গল্পটা না হয় আমি লিখব”—এই অংশটি অত্যন্ত চমৎকার। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজের জীবনের চিত্রনাট্য নিজেই তৈরি করার এই ভাবনাটি রবার্ট ফ্রস্টের কবিতার মতো এক গভীর স্বাবলম্বী অনুপ্রেরণা জোগায়। আপনি দারুণ গুছিয়ে মনের ভাব প্রকাশ করেছেন, আপনার লেখনী এভাবেই প্রাণবন্ত থাকুক।

    • অনেক শুভকামনা

    • Rokeya Khanam, “শেষ গল্পটা না হয় আমি লিখব”—এই লাইনটা খুব সুন্দর আর আত্মবিশ্বাসী একটা রেশ রেখে গেল। পুরো কবিতাটা পড়ে একদম ফ্রেশ একটা ফিল পাচ্ছি, দারুণ লিখেছেন আপনি।

Skip to toolbar