Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 1 month, 4 weeks ago

    অপূর্ণ আপডেট
    কাজী অ্যাডাম

    জীবন আমাকে বারবার আপডেট চাইছে,
    কিন্তু কিছু ক্ষত এখনও ফেলে আসা ভার্সনে আটকে।

    নতুন মানুষ আসে, নতুন ইন্টারফেস তৈরি হয়,
    ভেতরের বাগ একই থেকে যায়।

    সিস্টেম বলে—“রিস্টার্ট রিকোয়ার্ড।”
    আমি রিস্টার্ট করি,
    কিন্তু একই দুঃখ
    নতুন ওয়ালপেপারে পরে ফিরে আসে,
    আরও চমৎকার ফিচার নিয়ে।

    খসড়াধ্বনি: মানুষ কি সত্যিই বদলায়, নাকি শুধু নিজের দুঃখের ইন্টারফেস বদলায়?

    4
    11 Comments
    • সুন্দর লিখেছেন কবি

      • প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসায় সত্যিই ভালো লাগল। কবিতার অনুভূতিটুকু আপনার মনে পৌঁছেছে, এটাই বড় প্রাপ্তি। অনেক প্রীতি রইল।

    • Kazi Adam, “নতুন মানুষ আসে, নতুন ইন্টারফেস তৈরি হয়, ভেতরের বাগ একই থেকে যায়”—এই পঙক্তিটির মাধ্যমে আপনি যাপিত জীবনের যে গভীর সত্যটি তুলে ধরেছেন তা সত্যিই মুগ্ধকর, আর আপনি যদি চাইলে আরও কিছু নতুন অভিজ্ঞতার রঙের আঁচড় যুক্ত করতে পারেন তবে লেখাটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

      • প্রিয় কবি বন্ধু, আপনার মনোযোগী পাঠ ও সুন্দর পরামর্শের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ‘ভেতরের বাগ’ কথাটির আড়ালে মানুষের অপরিবর্তিত অভ্যাস ও ক্ষতকেই ধরতে চেয়েছিলাম। আপনার পরামর্শটি মনে রাখব, নতুন অভিজ্ঞতার রঙ আরও যুক্ত করার চেষ্টা থাকবে। অনেক প্রীতি রইল।

    • Kazi Adam, “ভেতরের বাগ একই থেকে যায়”—এই লাইনটা খুব দারুণভাবে আমাদের মনের ভেতরের জটিলতাকে ফুটিয়ে তুলেছে। আসলে আমাদের কি আদৌ কখনো পুরনো ভার্সন থেকে পুরোপুরি বের হওয়া সম্ভব হয়? বাকিদের লেখাতেও মাঝে মাঝে একটু লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।

      • প্রিয় কবি বন্ধু, আপনার প্রশ্নটাই যেন কবিতার ভেতরের কথাটাকে আরও স্পষ্ট করে দিল। পুরোনো ভার্সন থেকে বেরিয়ে আসার চেষ্টা করি ঠিকই, কিন্তু কিছু বাগ হয়তো আমাদের সত্তারই অংশ হয়ে থেকে যায়। আর অবশ্যই, সহযাত্রীদের লেখায় লাইক, কমেন্ট ও মতামত দিয়ে পাশে থাকার চেষ্টা থাকবে। আপনাদের অংশগ্রহণেই তো এই সাহিত্যভুবন প্রাণ পায়। আন্তরিক কৃতজ্ঞতা ও প্রীতি রইল।

    • সময়ের সাথে মানুষ বদলে যায় এটাই বাস্তবতা।

      • প্রিয় কবি বন্ধু, সময়ের সঙ্গে মানুষ বদলায় ঠিকই, তবে কিছু অনুভূতি আর অভ্যাস ভেতরে নীরবে থেকে যায়। আপনার সংক্ষিপ্ত কথাটাই কবিতার মূল ভাবনাটাকে সুন্দরভাবে ছুঁয়ে গেল। অনেক প্রীতি রইল।

    • নতুন ওয়ালপেপারেও ফিরে আসে সেই পুরনো দুঃখ, শুধু ইন্টারফেসটাই বদলায়…..🤍🖤

      • প্রিয় কবি বন্ধু, কী দারুণ এক লাইনে পুরো কবিতার বেদনাটাকে আবার ছুঁয়ে দিলেন! বাইরে যতই নতুন সাজ আসুক, ভেতরের কিছু স্মৃতি নিজের পুরোনো রঙেই থেকে যায়। আপনার এই অনুধাবনটা সত্যিই মনে ধরল।

      • শুভ কামনা জানবেন…🖤

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar