-
কবিতাঃ নিস্তব্দ একটি রাত।
রওনক নাহার রুনু
চট্টগ্রাম,নিস্তব্দ, শুমশান, মায়াবী নিশীত রাত।
আকাশটা কেমন বিশ্রী অভিমান করে আছে।
মাঝে মাঝে দু”একটা তারা মিটমিট করে জ্বলছে আর নিভছে।
ব্যালকনিতে দাড়িয়ে নিস্তব্দ রাতের অভিমানি কান্না শুনতে শুনতে কখন যে হইল চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছি টের পাইনি।
দীর্ঘ রজনীর সাথে গভীর প্রনয়।
প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে আমার সত্তা।
শেষ কবে দুচোখের পাতা জুড়ে ঘুম নেমেছিল মনে নেই,,,,
এক একটি বিনিদ্র রজনী মহাকালের সাক্ষি হয়ে আছে।
সারাদিন হুইল চেয়ারটাই
আমার সঙ্গী,আর আছে
দক্ষিণের খোলা জানালা।
কোন কিছুর অভাব রাখোনি আমার।
শুধু তুমি নেই পাশে,,,,
তোমার ব্যস্ততার কাছে আমার অস্তিত্বের নেই তো কোন প্রয়োজন।
মাঝে মাঝে হুইল চেয়ারটাকে বিভৎস
মনে হয়।
মনে হয়, কি ভয়ানক হাসি দিয়ে আমায় ব্যঙ্গ করছে।
আমার অক্ষমতাকে নিয়ে কৌতুক করে সে যেন বুঝিয়ে দেয়,,
আমি ফুরিয়ে গেছি,আমি শেষ হয়ে গেছি।
প্রতিদিনের একটু একটু অবহেলা
আজ যেন তা পূর্ণতা পেলো।
আজ তোমার মুক্তির দিন।
কি গভীর ঘুমে আচ্ছন্ন তুমি।
তোমার ঘুমন্ত নিস্পাপ মুখের দিকে শেষবারের মত তাকিয়ে ছিলাম অনেকক্ষন।
আজ সব অমঙ্গলের অবসান হবে।
আজ তোমার মুক্তি হবে,,,,
ডাক্তারের দেওয়া ঘুমের ঔষধের ডোজ বাড়িয়ে দিলাম।
আমি আজ গভীর ঘুমে অচেতন হবো,,,,,
কতরাত এমন গভীর ঘুমের জন্য ছটফট করেছি।
ভোরের স্নিগ্ধ আলো এসে যখন তোমার ঘুম ভাঙ্গিয়ে দেবে,
তোমার ঘুমাতুর চোখ দুটো যখন বিরক্তি নিয়ে আমায় খুঁজবে,,,,
তখন আমি অনেক দুর আকাশের তারা হয়ে যাবো।
আমার নিস্তব্দ নিথর দেহ নিয়ে তুমি নিজেকে অপরাধী ভেবো না।
তুমি মুক্তির আস্বাদ গ্রহন করো।9 Comments-
আপনার লেখাটা পড়ে একদম গা শিউরে উঠল, তবে এমন বিষণ্ণ একটা পরিণতির কথা কেন লিখলেন? আমাদের এই গ্রুপে আরও যারা লিখছেন তাদের পোস্টে রিঅ্যাকশন আর কমেন্ট করলে সবার সাথে বেশ ভালো একটা যোগাযোগ তৈরি হবে, তাই নিয়মিত অন্যদের লেখাতেও একটু সময় দিন।
-
আপনার লেখায় ফুটে ওঠা ‘নিস্তব্দ, শুমশান, মায়াবী নিশীত রাত’ কথাগুলো খুব নিপুণভাবে রাতের বিষণ্ণতাকে চোখের সামনে জীবন্ত করে তুলেছে। ঠিক যেন প্রিয়জনহীন নিঃসঙ্গ কোনো মানুষের মনের ভেতরকার গভীর হাহাকার এখানে একাত্মতা খুঁজে পেয়েছে। আপনি খুব সাবলীলভাবে হৃদয়ের আর্তি ফুটিয়ে তুলেছেন, এভাবেই নিয়মিত মনের কথাগুলো লিখে যান।
-
Friends
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Shoriful Shoron
@shoriful-shoron
মীর অনাবিল
@miranabil
শাহরিয়ার।
@shahiar
rifat humu
@rifathumu
বিষণ্ন সুমন
@logolabbd
রকেট মণ্ডল
@rocketmondol
সালমা শিমু
@salmashimu74gmail-com
তাহিন ভুঁইয়া ছায়াপথিক
@tahinbhuiyanchayapothikgmail-com


প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছে আমার সত্তা।