Profile Photo

মোঃ রুবায়েত রহমান রাফিOffline

  • আমি একজন কবি কিন্তু বারো মাসই যদি দুঃখ আমার সঙ্গী হয়ে থাকে, তবে এই দুঃখ থেকে মুক্তি পাব কীভাবে? জীবনের পথে বারবার ভুল করি, তারপর সেই ভুলগুলোর অনুশোচনা আমাকে ভেতর থেকে গ্রাস করে। অনেক রাত ঘুম আসে না, কোনো কাজে মন বসে না, নিজের ভেতরেও আর শান্তি খুঁজে পাই না।

    তাহলে প্রশ্ন হলো মানুষ কি নিজের ভুল, অনুশোচনা আর দীর্ঘদিনের দুঃখকে পেছনে ফেলে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে? কবিতা, একাকিত্ব আর নিজের সঙ্গে লড়াই করতে করতে কীভাবে মনকে শান্ত করা যায়? আর নিজের করা ভুলগুলোকে শাস্তি না দিয়ে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে কীভাবে আবার নতুন করে বাঁচতে শেখা যায়?কারণ পড়াশোনারও ক্ষতি হচ্ছে, আর এখন আর ভালো লাগছে না। ভালো কোনো আইডিয়া দিন, আমাকে একটু সাহায্য করুন, প্লিজ।

    1
    3 Comments
    • আপনার এই কথাটি খুব সুন্দর যে, “নিজের করা ভুলগুলোকে শাস্তি না দিয়ে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে কীভাবে আবার নতুন করে বাঁচতে শেখা যায়”, আমার মনে হয় নিজের ওপর একটু দয়া দেখিয়ে ছোট ছোট কাজের মাধ্যমে মনকে ব্যস্ত রাখলেই দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে আসছে।

    • দুঃখ যাতনার অনন্ত মর্মজ্বালায় দগ্ধ না হয়ে কখনো সৃষ্টিশীল কবির জন্ম হয় না!

    • মোঃ রুবায়েত রহমান রাফি, অনুভূতির গভীর থেকে উঠে আসা আপনার এই অকপট স্বীকারোক্তি যেন এক নির্জন নদীর আর্তনাদ, যেখানে নিজের ভুলগুলোকে বিচার না করে সেগুলোকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারলে হয়তো সেই অস্থিরতা কেটে গিয়ে সৃষ্টির নতুন পথ খুলে যাবে।

Skip to toolbar