Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 1 month, 3 weeks ago

    জন্মের আগে আমি
    কাজী অ্যাডাম

    জন্মের আগে হয়তো আমি হতে চেয়েছিলাম কোনো কৃষকের হালের বলদ—
    যে নিজের শরীরের শক্তি দিয়ে
    অন্যের জমিতে ফসল ফলায়,
    অথবা কোনো অসহায় বিধবার একমাত্র সম্বল দুধেল গাই—
    যার শরীরেই একটি ঘরের আগামীকাল বাঁধা থাকে।

    তারও আগে হয়তো হতে চেয়েছিলাম
    কোনো কিশোরের প্রথম প্রেম,
    অথবা যৌবনের কোনো রমণীর প্রথম ভুল—
    যে ভুল একদিন স্মৃতি হয়ে
    তার একান্ত গোপন দুঃখের নাম হবে।

    তারও আগের আগে
    আমি হয়তো হতে চেয়েছিলাম
    শহুরে প্রহরীর ঘুম-ঘুম চোখ—
    যে জেগে থাকার দায়ে
    নিজের ঘুমটুকুও হারিয়ে ফেলে;
    অথবা শহুরে পাপ্পাস প্রিন্সেসের
    পার্সিয়ান বিড়াল—
    যার ক্ষুধা, আদর, অভিমান
    সবকিছুরই একজন মালিক আছে।

    জন্মের পর
    আমি হলাম তোমাদের সমাজের আবাল প্রেমিক—
    ভাতের আগে তোমাদের মতোই প্রেম চাইলাম,
    আর বিনিময়ে পেলাম ভাতের ছাই।

    ভুলক্রমে তোমাদের মতোই চেয়েছিলাম
    প্রেমিকার ঠোঁটের আগুনে
    রাতের শেষ বিড়িটা জ্বালাতে।

    আগুনটাকে ভেবেছিলাম উষ্ণতা,
    অথচ সে তো আগুনই ছিল—
    তারপর, বিড়ি পুড়ল, হাত পুড়ল, রাত পুড়ল,
    পুড়ল আমার অপেক্ষা।

    আমি প্রেমিক হতে চেয়েছিলাম,
    হলাম দুঃখের একজন আজীবন শ্রমিক;
    আর প্রেয়সীর ঠোঁটের আগুনে
    শেষ বিড়িটা জ্বালাতে গিয়ে
    ভুল করে জ্বালিয়ে ফেলেছি
    আমারই রূহ।

    8
    18 Comments
      • আপনার এই ছোট্ট প্রশংসাটুকুও লেখকের জন্য অনেক আনন্দের, কবি বন্ধু। ভালো লেগেছে জেনে সত্যিই খুশি হলাম।

    • “প্রেমিকার ঠোঁটের আগুনে রাতের শেষ বিড়িটা জ্বালাতে” – এই চমৎকার চিত্রকল্পটি আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। আপনি চমৎকারভাবে আবেগের সাথে জীবনবোধ ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখার ধারা এভাবেই অব্যাহত থাকুক।

      • আপনার এই ভালো লাগাটুকুও কবির কাছে সুন্দর এক প্রাপ্তি। মন দিয়ে পড়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইল।

      • আপনার এই ছোট্ট ভালো লাগাটুকুও কবির কাছে সুন্দর এক প্রাপ্তি। মন দিয়ে পড়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইল।

    • অসাধারণ

      • এই এক শব্দের মুগ্ধতাটুকুও অনেক কথা বলে যায়, কবি বন্ধু। ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দ পেলাম।

    • বিড়ি পুড়ল, হাত পুড়ল, রাত পুড়ল, শেষ পর্যন্ত রুহও পুড়লো। পুরো একটা আগুনে কবিতা!

      • হাহা, আপনি তো কবিতার ভেতরের আগুনটাকেই ধরে ফেলেছেন, কবি বন্ধু! বিড়ি থেকে শুরু করে রুহ পর্যন্ত যে দহন, সেটাই বোধহয় কবিতাটার নীরব তাপ। আপনার এই দারুণ পাঠে আগুনটা আরও একটু উসকে উঠল।

      • আপনার এই আন্তরিক প্রশংসা লেখার ক্লান্তিটুকুও যেন একটু কমিয়ে দিল, কবি বন্ধু। ভালো লেগেছে জেনে সত্যিই আনন্দ পেলাম। আপনার জন্যও রইল শুভেচ্ছা ও প্রীতি।

    • প্রেমের উষ্ণতা খুঁজতে গিয়ে নিজের ভেতরটাই পুড়ে যাওয়া নিঃসঙ্গ মানুষের দীর্ঘ স্বীকারোক্তি….🖤🖤

      • কবি বন্ধু, আপনি কবিতার দহনটাকে একেবারে তার অন্তর্গত স্বীকারোক্তির জায়গা থেকে পড়েছেন। প্রেমের উষ্ণতা আর আত্মদহনের মাঝখানে যে নিঃসঙ্গ মানুষটি দাঁড়িয়ে থাকে, আপনার কথায় তার ছায়াটা খুব স্পষ্ট হয়ে উঠল। এমন গভীর পাঠ সত্যিই মনে রাখার মতো।

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের মধ্যে। অদ্ভুত সুন্দর আর খুব গভীর এক বিষাদ ফুটে উঠেছে প্রতিটি লাইনে। আপনার এই শব্দের বুননগুলো সত্যিই খুব আলাদা।

      • কবি বন্ধু, আপনার কথাগুলো পড়ে মনে হলো কবিতার ভেতরের সেই নীরব বিষাদটুকু সত্যিই আপনার মনে পৌঁছেছে। শব্দের বুনন নিয়ে এমন অনুভব পাওয়া লেখকের জন্য আলাদা এক আনন্দ। আপনার এই গভীর পাঠটুকু সযত্নে রাখলাম।

      • আপনার এই ছোট্ট প্রশংসাটুকুও লেখকের জন্য অনেক আনন্দের, কবি বন্ধু।

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar