-
পতাকার নিচে ভাত
কাজী অ্যাডামআমাদের পূর্বপুরুষেরা শুধু পতাকার জন্য মরেনি—
তাদের মৃত্যুর ভেতর ছিল
একটি নিরাপদ ঘরের স্বপ্ন,
এক মুঠো ভাতের নিশ্চয়তা,
সন্তানের মুখে ক্ষুধার বদলে
একদিন হাসি দেখার আকাঙ্ক্ষা।তাদের হাতে পতাকা তুলে দিয়ে
আমাদের নেতারা দেশপ্রেমের ভাষায় বলেছিল—
মরে যাও, মরে যাও,
এই মৃত্যু একদিন স্বাধীন দেশের ভাত হয়ে ফিরবে।তারা বিশ্বাস করেছিল।
তারা ভাবেনি স্বাধীনতা মানে
শুধু একটি কাপড়ের রঙ বদলানো;
তারা ভেবেছিল
একদিন তাদের ঘরের হাঁড়িটাও
স্বাধীন হবে।কিন্তু ইতিহাসের বই খুললে
আমরা পতাকা দেখি,
বীরত্ব দেখি,
মৃত্যুর সংখ্যা দেখি—
শুধু দেখি না
সেই মৃত মানুষের খালি হাঁড়িটা।তাদের প্রজন্ম চলে গেল,
তবুও ভাতের নিশ্চয়তা এলো না।আমরা তাদের উত্তরাধিকার নিয়ে দাঁড়িয়ে আছি—
হাতে পতাকা আছে,
কিন্তু এখনও ভাতের হিসাব আছে।হে সরকার,
আমাদের ঘুম পাড়ানোর আগে
পতাকার ইতিহাস আরেকবার শোনানোর দরকার নেই;
ইতিহাস আমরা জানি।আমাদের শুধু বলো—
যে স্বাধীনতার জন্য
তারা জীবন দিয়েছিল,
সেই স্বাধীনতার টেবিলে
আমাদের ভাতের থালাটা
কোথায়?তারা ভাত পায়নি—
আমরাও যদি না পাই,
তবে প্রশ্নটা পতাকার নয়;
প্রশ্নটা হলো—
একটি জাতি কত প্রজন্ম ধরে
নিজের স্বপ্নের ক্ষুধা বহন করতে পারে?19 Comments-
-
-
-
-
-
-
আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, ভাতের অধিকার নিয়ে এমন রূঢ় বাস্তবতা কয়জন আর বলতে পারে! আপনি কি মনে করেন আমাদের এই আক্ষেপগুলো নতুন প্রজন্মের মাঝে কোনো বড় পরিবর্তনের হাওয়া দিতে পারবে, আর অন্যদের লেখাতেও নিয়মিত লাইক-কমেন্ট করে আমাদের এই আড্ডাটা জমিয়ে রাখবেন কি?
-
-
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।


Kazi Adam, ‘সেই স্বাধীনতার টেবিলে / আমাদের ভাতের থালাটা / কোথায়?’—এই প্রশ্নটি অত্যন্ত গভীর ও হৃদয়স্পর্শী যা বারবার পড়ার মতো। আপনার এই লেখায় উঠে আসা বাস্তবতার প্রতিচ্ছবি সত্যিই দারুণ, তাই নিয়মিত এভাবেই নিজের লেখনী চালিয়ে যাওয়ার আহ্বান জানাই।