-
অটো-রিপ্লাই
কাজী অ্যাডামতোমাকে লিখলাম—“কেমন আছো?”
সঙ্গে সঙ্গে একটি অটো-রিপ্লাই এল,
“আমি এখন অন্য জীবনে ব্যস্ত।”আর কিছু লিখিনি।
মানুষের সবচেয়ে ঠান্ডা উত্তর
কখনো শব্দে আসে না—
একটি স্বয়ংক্রিয় নীরবতাই যথেষ্ট।খসড়াধ্বনি: উত্তর পাওয়া কি সবসময় স্বস্তি দেয়, নাকি কিছু উত্তর আরও গভীর একাকীত্ব তৈরি করে?
12 Comments-
-
-
-
-
Kazi Adam, “মানুষের সবচেয়ে ঠান্ডা উত্তর কখনো শব্দে আসে না” লাইনটা পড়ে একদম বুকের ভেতর গিয়ে লাগল। এই অটো-রিপ্লাইয়ের অনুভূতিটা যে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে, তা আপনার লেখায় খুব সুন্দর ফুটে উঠেছে।
-
-
বাবা অ্যাডাম | Kazi Adam – Official YouTube Channel লেখক ও কবি কাজী অ্যাডামের অফিসিয়াল YouTube চ্যানেল। এখানে পাবেন মৌলিক বাংলা কবিতা, কবিতা আবৃত্তি, উপন্যাসের নির্বাচিত অংশ, প্রবন্ধ, সাহিত্যভিত্তিক ভিডিও, দার্শনিক ভাবনা, জীবনবোধ, প্রেম, বিচ্ছেদ ও মানবমন নিয়ে সৃজনশীল কনটেন্ট। নতুন সাহিত্যিক ভিডিও পেতে চ্যানেলটি Subscribe করুন।
www.youtube.com/@iamkaziadam
মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।
কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম
কবি ও ঔপন্যাসিক
কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।



আপনার লেখা এই ভাবনার সহজ অথচ গভীর প্রকাশ আমার হৃদয়ে বেশ দোলা দিয়ে গেল। ব্যস্ততার আড়ালে লুকিয়ে থাকা সেই নীরবতাকে আপনি খুব সুন্দর একটি রূপ দিয়েছেন। এই সংবেদনশীল অনুভূতিগুলোকে এভাবেই শব্দের বুননে ধরে রাখুন, আপনার পরবর্তী সৃষ্টির অপেক্ষায় রইলাম।