Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 1 week ago

    “শিরোনাম: পরম ছায়াহীনতার দিনগুলো”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ৫ই অক্টোবর ২০২৬ইং

    ​যতদিন মা বেঁচে থাকেন, আমাদের ওপর আল্লাহর এক অদৃশ্য রহমত আর নিরাপত্তার ছাদ পাতা থাকে। আমরা ভুল করি, পথ হারাই—কিন্তু মায়ের নীরব এক ফোঁটা চোখের পানি আর অবচেতন মনের আকুল দোয়া সেই সব বিপদ সহজেই পার করে দেয়। মা থাকা মানে এমন এক পরম আশ্রয়, যেখানে কোনো শর্ত ছাড়াই ভালোবাসার কোনো অভাব হয় না।
    ​কিন্তু মা যখন চলে যান, তখন শুধু একজন মানুষ চলে যান না; মাথার ওপর থেকে পরম সেই অদৃশ্য ছাদটাও একলহমায় উধাও হয়ে যায়। জীবন হঠাৎ করে খুব রুক্ষ, একা আর কঠিন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়।
    ​তখন মনে হয়, জীবনের এতদিনের যত অর্জন, নিরাপত্তা আর প্রাপ্তি ছিল—তার পেছনে আমার নিজস্ব কোনো যোগ্যতা ছিল না, ছিল কেবল মায়ের দোয়ার বরকত। মা মারা যাওয়ার পর প্রতিটি পদে পদে উপলব্ধি হয়, আসলেই মানুষ কতটা একা!
    ​আল্লাহ হয়তো এই কঠিন সত্যটিই বুঝিয়ে দেন—এতদিন তো মায়ের দোয়ায় আগলে রেখেছিলাম, এবার নিজের আমল দিয়ে, নিজের সুকর্ম দিয়ে আমায় খুঁজে নাও। মায়ের রেখে যাওয়া পরম ভালোবাসার ঋণ শোধ করার এখন একটাই পথ—নিজের চরিত্রকে সুন্দর করা আর প্রতিনিয়ত পরম করুণাময়ের দরবারে হাত তুলে বলা: “হে আমাদের প্রতিপালক! তারা যেভাবে শৈশবে আমাকে প্রতিপালন করেছেন, আপনিও তাদের প্রতি তেমনি দয়া করুন।”
    ​মা চলে গেলেও মায়ের জন্য ভালোবাসা শেষ হয় না, শুধু রূপ বদলে যায়—এক বুক হাহাকার আর দোয়ার অনুভূতির মাধ্যমে।

    5
    8 Comments
    • মায়ের মতো অতুলনীয় কেউ হয়নয় জীবনে।

    • সন্তানের জন্য একজন আদর্শ মায়ের কোনো বিকল্প হয় না।আবার এ-কথাও সত্য “শুধু প্রসব করলেই হয় না মাতা/যদি না-বোঝে সন্তানের ব্যথা! “___মা হচ্ছেন আপনের চাইতেও আপন। পৃথিবীর সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তি। মাতৃ জাতির জন্য থাকুক পৃথিবীর সর্বোচ্চ সম্মান।

    • নাজনীন শামীম, আপনার লেখার “মা থাকা মানে এমন এক পরম আশ্রয়, যেখানে কোনো শর্ত ছাড়াই ভালোবাসার কোনো অভাব হয় না” কথাটি হৃদয়ে এক গভীর প্রশান্তি ও মমতার পরশ বুলিয়ে যায়। মায়ের বিচ্ছেদ আর তাঁর প্রতি এই গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে, আপনার লেখনী অব্যাহত থাকলে এমন আরও অনেক সুন্দর অনুভূতি আমাদের সমৃদ্ধ করবে।

    • চোখের কোণে পানি চলে এলো লেখাটা পড়ে। মা হারানোর যে কী ব্যাকুলতা আর শূন্যতা, তা এত সহজে কিন্তু গভীরভাবে ফুটিয়ে তুলেছেন!

    • মা চলে গেলে মাথার ওপরের ছায়া সরে যায়, তবু তাঁর দোয়া আকাশ হয়ে হৃদয়ে থেকে যায়……🖤

    • লেখাটা পড়ে মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল, একদম কলিজার ভেতরটা ছুঁয়ে যাওয়ার মতো কথা লিখেছেন আপনি। মায়ের অভাব যে কী বিশাল এক শূন্যতা, তা আপনার প্রতিটি শব্দে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

    • মা চলে গেলে মানুষটি শুধু অনাথ হয় না—
      তার চারপাশের অদৃশ্য আশ্রয়টিও যেন নীরবে নির্বাসনে যায়।

Friends

Skip to toolbar