Profile Photo

Nusrat jahan SadiaOffline

  • nusratjahansadia
  • Profile picture of Nusrat jahan Sadia

    Nusrat jahan Sadia

    • 3 weeks, 6 days ago

    “_আর কি করলে আমি তোমার মনোযোগ পাইতাম!” আমার প্রতি তোমার অবহেলা সইতে সইতে আমি এহন নিজেরেই সহ্য করার ক্ষমতা হারায়া ফালাইছি!” রাগ’অভিমান করাও ভুইলা গেছি” ক্যান জানো? তোমার লাইগা!! অভিমান করতাম তুমি আমার অভিমান ভাঙাইয়া ভালোবাসবা বইলা” কিন্তু কই! তুমি তো নাই!!” এই অভিমান বুঝি আমার থাইকা তোমারে দূরে কইরা দিছে!
    _লোকমুখে শুনতাম যারা বেশি অভিমানী অয় তাগোরে মান ভাঙার মতো আপন বইলা কেউ থাহে না” হেই কতাই সত্যি অইলো! হের লিগাই আমি একলা মানুষ একলাই থাকলাম” তোমার মনোযোগ আর পাওয়া অইলো না!
    ~”কিন্তু মনে একখান আফসোস থাইকাই যায় আর কি করলে আমি তোমার মনোযোগ পাইতাম”~!!!❤️‍🩹🍂🕊️

    6
    12 Comments
    • অবহেলারও বোধহয় একপ্রকার নৈঃশব্দ্য আছে, যা ক্রমশ মানুষের অন্তর্গত সত্তাকে ক্ষয় করে দেয়। একসময় অভিমান ফুরায়, অভিযোগের ভাষা নির্বাপিত হয়, এমনকি প্রিয় মানুষটির কাছে নিজেকে প্রমাণ করার আকাঙ্ক্ষাটুকুও নিঃশেষিত হয়ে আসে। অথচ হৃদয়ের গহিনে একটি অনির্বাণ জিজ্ঞাসা আজীবন রয়ে যায়—কোন অপূর্ণতার দায়ে এতখানি ভালোবেসেও কারও মনোজগতে সামান্যতম অধিকার অর্জন করা গেল না! 🥀

      • অবহেলা সহ্য করতে করতে মানুষ ভেতর থেকে শেষ হয়ে যায় আর একসময় সেই মানুষটার থেকে দূরে সরে যায় ঠিকই বাট ভুলতে পারে না সেই মানুষটাকে যার কাছে সে অবহেলিত ছিল! বুকে চাপা কষ্ট জমা হতে থাকে দিনের পর দিন। সেই মানুষটা তো দিব্যি ভালো থাকে। শুধু ভালো থাকা হয় না অবহেলায় সরে আসা সেই মানুষগুলোর। আপনি ঠিক বলেছেন যদি জানা যেত কেন এই অবহেলার স্বীকার হতে হয়েছিল? কিসের অপূর্ণতা ছিল? জানতে পারলে বোধহয় বেশ ভালোই হতো!❤️‍🩹

      • আমার অবশ্য এ নিয়ে কোনো অনুযোগ নেই, অনুযোগের অনুষঙ্গও নেই। মানুষের মনোযোগের অভাবকে নিজের অপূর্ণতার দলিল ভাবার মতো আত্মবিস্মৃত আমি নই। বরং একসময় বুঝেছি, পরের মনোজগতে নিজের জন্য সামান্য পরিসরটুকু আদায় করতে গিয়ে নিজের অন্তঃপুরে যে অনাবশ্যক অস্থিরতার জন্ম দিই, তার দায় একান্তই নিজের। অন্যের ঔদাসীন্যের প্রতিক্রিয়ায় নিজের পবিত্র মনটুকু কলুষিত করার কোনো যৌক্তিকতা দেখি না। তাই কারও প্রতি অভিমান পুষে রাখিনি, কারও অবহেলাকে ব্যক্তিগত পরাজয় বলেও মানিনি। আমি বরং নিজের কাছে প্রত্যাবর্তন করেছি, নিজের অস্তিত্বকে গুরুত্ব দিতে শিখেছি। সব অনাসক্তির উত্তর বিরাগ নয়, সব দূরত্বের পরিণতি বিষাদও নয়। কোনো কোনো বিচ্ছেদ মানুষকে নিজের সান্নিধ্যেই পরিতৃপ্ত হতে শেখায়। আমি সেই পরিতৃপ্তির মধ্যেই আছি, বেশ ভালো আছি, বরং বেশ সুখেই আছি।

    • মানুষ অভিমান করেও মনে মনে চায়, তার অভিমান কেউ বুঝুক, অভিমান ভেঙে তাকে কাছে টেনে নিক। কিন্তু অপরপক্ষের মানুষটা আবার ভাবে, কিছু বলে অভিমান ভাঙাতে গেলে যদি কথাই বন্ধ করে দেয়। যদি বিরক্ত হয়ে আর কখনও কথা না বলে… 🤐

    • বারবার অপেক্ষা আর না-পাওয়ার ক্লান্তিতে ভালোবাসার মানুষটি একসময় নিজের কাছেও অচেনা হয়ে যায়…..🤍🖤

    • আপনার লেখা এই লাইনটা—”যারা বেশি অভিমানী অয় তাগোরে মান ভাঙার মতো আপন বইলা কেউ থাহে না”—সত্যিই খুব বেশি কানে বাজল। সব আফসোস আর না পাওয়ার ভিড়ে আপনার লেখাটা মনের খুব কাছাকাছি মনে হলো।

    • Nusrat jahan Sadia, আবেগের এই গভীর প্রকাশে নিজের ভেতরের না বলা কথাগুলো যেভাবে ফুটে উঠেছে তা এক কথায় চমৎকার। আপনি যদি মাঝে মাঝে অন্যদের লেখাতেও সুন্দর মন্তব্য বা প্রতিক্রিয়া জানান, তবে আমাদের এই পুরো গ্রুপটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • বড় আবেগি মন! ধন্যবাদ কবি।

Skip to toolbar