-
পরীর ঝলক
মুহাম্মদ জে.এইচ রপ্পিহঠাৎ স্বপ্ন আলোর পদ্ম শাখায়
ছলছল দীঘির জলে
ভেসে ওঠিলো কে?
কি তাহার উপমা, রূপের মহিমা
কে সে গাঙ্গিনী কে?
বিলাস যমুনা, ঢেউ তার সম,
সাঁতারিয়া,ডুবেডুবে সুর তার মম।
মহাকালে,তটিনীর অজস্র ছেদ,
গাঙ্গিনীর অপার যৌবন লক্ষ্য
কামনা করিয়া ভেদ।
নির্ঝরের ঝর ঝর,প্রকাণ্ড স্বপন
সেই দীঘি মোরে কাছে টানে
কে জানে খেয়ালী বশে কতটা সে
হয়েছে মোর আপন!
জোছনা রাতে স্বর্গ হতে ডানা মেলে
নামিয়া এলো পরী,
নুপুরে ছন্দে আমি রে.হলাম বনমালা,
বিরহ বিধুর বেণুকার সুরে
সুন্দরে কুসুমডালা।
তাতেই আমি স্মরি!
হঠাৎ স্বপ্ন আলোর পদ্ম শাখায় ছলছল
দীঘির জলে ভেসে ওঠিলো কে?
চান্দের আলোয় পরীর ঝলক
উপচে পড়ে,সেই দীঘির পাড়েতে।12 Comments-
-
-
মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখা ‘চান্দের আলোয় পরীর ঝলক উপচে পড়ে, সেই দীঘির পাড়েতে’ লাইনটা পড়ে মনে হলো যেন এক মায়াবী জগতে হারিয়ে গেলাম, দারুণ লিখেছেন!
-
মুহাম্মদ জে.এইচ রপ্পি, আপনার লেখাটিতে ‘জোছনা রাতে স্বর্গ হতে ডানা মেলে নামিয়া এলো পরী’—এই লাইনটি যে মায়ার আবেশ তৈরি করেছে তা এক কথায় অনন্য এবং এর স্নিগ্ধতা যেন জোছনা স্নাত প্রকৃতির মতোই হৃদয় ছুঁয়ে যায়, তাই আপনার এই মুগ্ধতা ছড়ানো কলম যেন সবসময় এভাবেই পাঠকের মনে আলোর দ্যুতি ছড়াতে থাকে।
-
-
-
কবি মুহাম্মদ জে.এইচ (রপ্পি) কিশোরগঞ্জ জেলায় সদর থানার বৃন্দাগড় গ্রামে ১৯৯২ সালে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। জন্মসূত্রে বাংলাদেশী। বর্তমানে পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে পৈত্রিক নিবাসে দিন যাপন করছেন। এস. এস. সি ২০১১ তে পাশ করার পর, ২০১৫ সালে কৃষিতে ডিপ্লামা সম্পন্ন করেছেন। বর্তমানে নিজ ব্যবসায়িক কাজে নিয়োজিত আছেন।
কবির প্রথম একক কাব্যগন্থ ভালোবাসার নীলপদ্ম
২০২৩ সালে প্রকাশিত হয়,
২০২৩, ২০২৪ সালে ঢাকায়
আর্ন্তজাতিক কবি সম্মেলন পুরষ্কারে ভূষিত হয়েছে,
নানা ম্যাগজিনে ও কবির কবিতা প্রকাশিত হয়েছে
অনলাইনে কবি উদাসী ও রেনেসাঁস কবি হিসেবে
পরিচিতি পেয়েছে।
Friends
খালেদা আক্তার
@khaledaakhter
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Shohel Nawaz
@shohel-nawaz
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
নাজমুল হাসান সাকিব
@publiconline
Mehedy Hasan
@mehedyhasan
MadBangla
@madbangla
নাঈম অরণ্য
@aronnonaim
Dhali Moin
@dhali-moin


চমৎকার!ধন্যবাদ।