Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • (অনেক দিন ধরে সাবলীল ভাবে লিখতে পারছি না তবুও চেষ্টা করছি)

    দুঃস্বপ্নের প্রহরে

    যখন সবাই ঘুমিয়ে পড়ে
    তখন আমি জেগে উঠি জীবনের প্রয়োজনে।
    একটা রূপকথা বলার প্রতীক্ষায় জীবন শুরু করেছিলাম।
    কিন্তু সময়ের চাবুকে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছি।
    বাস্তবতা কেড়ে নিয়েছে সকল সারল্য।
    রূপকথা লেখা আর হলো না।
    প্রতিটি যুদ্ধের শেষে আমি ঘরে ফিরে দেখি কেউ নেই।
    রাত পার হয়ে ভোর হয়ে যায়।
    আমার করোটিতে শুধু জমাট বাঁধা রক্ত,
    তিন চারটি বুলেট।
    সারা শরীর জুড়ে অবিশ্বাসের স্প্লিন্টার – আমাকে করেছে ক্ষত বিক্ষত।
    চারিদিকে শুধু আর্তচিৎকার।
    আমি বলেছিলাম আমার কবিতা যেন মানুষের কথা বলে।
    বলেছিলাম মানুষ তুমি মানুষকে বিশ্বাস করো কারণ সেও তোমার মতো ভীত।
    এখন চারিদিকে নৈরাজ্য, রক্তপাত।
    সভ্যতার অন্তরালে চলে যুদ্ধের দামামা।
    আজ আমি নিঃস্ব, ক্লান্ত।
    যখন সবকিছু ভেঙে পরে আর ভেঙে যায় আমাদের প্রিয় সংসার- তাসের ঘরের মত তখন নিয়তিকে মেনে নেয়া ছাড়া করার মতো কিছুই নেই।
    আমি অবাক হয়ে দেখি আমার বৃদ্ধ পিতা আজ কতোটা অসহায়। আমার মা সবকিছু মেনে নিতে বাধ্য হয়েছে।
    আমার বোনের চোখে অশ্রু।
    আমরা কি আরেক বার ফিরে যেতে পারি না স্বপ্নের সেই সুবর্ণ গ্রামে যেখানে বিশ্বাসের রোদে পুড়ে অঙ্গার হয় বিস্তৃত প্রান্তর।

    5
    10 Comments
    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ], অনেক দিন পর আপনার এই লেখাটা পড়ে খুব ভালো লাগলো। বাস্তবতার এই কঠিন বয়ান মন ছুঁয়ে যাওয়ার মতো হয়েছে।

    • জীবন কখনো আনন্দের, বেশিরভাগ সময় বিষাদের, অল্প কিছুটা সময়ের জন্য অনুপ্রেরণার। লেখকের কাজ গল্প বলা, সত্যি কিংবা মিথ্যে। আশা করি গল্প বলা থামাবেন না কখনো….

    • যে পৃথিবীতে মানুষ মানুষকে ভয় পায়, সেখানে আবার ভালোবাসা ও বিশ্বাস ফিরিয়ে আনাই হোক আমাদের স্বপ্ন।

    • Md Zaker Hayat Khan [ Zaker Aditya ], আপনার এই লেখায় ফুটে ওঠা অসহায়ত্ব এবং বিষাদময় দৃশ্যগুলো পাঠক হিসেবে আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। অবিশ্বাসের স্প্লিন্টার বা তাসের ঘরের মতো সংসার ভেঙে যাওয়ার রূপকগুলো বেশ শক্তিশালী এবং আবেগের জায়গা থেকে হৃদয়ছোঁয়া মনে হয়েছে। এমন গভীর অনুভূতির বহিঃপ্রকাশ অব্যাহত রাখুন, কারণ আপনার লেখনী সত্যিই নতুন নতুন ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

    • যুদ্ধ আর অবিশ্বাসে ক্ষতবিক্ষত পৃথিবীর মাঝেও একটি পরিবার হারানো শান্তি ও বিশ্বাসের গ্রামে ফিরে যাওয়ার স্বপ্ন আঁকড়ে বেঁচে থাকে…..🤍🖤

    • আপনার ব্রাকেটে লেখা অবস্থাটা ঠিক আমার মত.. ইদানীং লিখতে বসলেও লেখা মাথায় আসে না, অথবা গুছিয়ে উঠতে পারি না..!

Skip to toolbar