Profile Photo

মুহাম্মদুল্লাহ বিন মোস্তফাOffline

  • muhammadullahbinmostofa
  • এইগুলা সত্যি না, এসব কথা বিশ্বাস করার দরকার নাই।

    গত দুতিনদিন আমার ফিডে এইগুলাই এসেছে। আমি সার্চ করে আনিনি, কিংবা চাইনি আসুক।
    না, এটা অসত্য হলে আমিই খুশি হতাম সবার আগে। কিন্তু অসত্য হওয়ার উপায় নেই। বছরের প্রতিদিনই আমার কাছে আসে এইগুলা। আমি ধর্ষ’ণ প্রতিরোধ মঞ্চের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সংগঠক। এমন অনেক সংগঠনে আছি। তাই যা মিডিয়াতে আসে না, মামলায়ও না, তা গ্রুপে পেয়ে যাই আমরা। সে যাই হোক, সাম্প্রতিক সময়কার এইসব ঘটনা সাম্প্রতিক না; প্রতিদিনই ঘটে। বিচ্ছিন্ন ঘটনা, বিশ কোটির মধ্যে দুয়েকটা বিচ্ছিন্ন ঘটবে, ওটাই রাষ্ট্রের ভাষা। তাই কোনটা শিশু, কোনটা গণধ’র্ষণ আর কোনটা ধর্ষ’ণ-হ’ত্যা এগুলো রাষ্ট্র কোনোদিন আলাদাভাবে নেয়নি। নিবে না, কারণ দেশে আইন আছে বিচারের বাস্তবায়ন নেই। কোনোটার না, একটুও না। যদি একটু স্মৃতি খাটান আপনারা যাদের চিনতে পারবেন তাদের দিয়েই বলি, শুনেছি আ’ছিয়া হ’ত্যার আসামিদের ফাঁ’সি হয়েছে, রামিসা হ’ত্যার আসামিদেরও ফাঁ’সি হয়েছে খবর পান নাই? সিলেটের ফাহিমা হ’ত্যায়ও ফাঁ’সিই হয়েছে। ময়মনসিংহের নিচামণিরে তিনজন আদর করিয়া উপরে পাঠাই দিছিল মনে আছে? ওদের ফাঁ’সি হয়েছে। মোটামুটি সব ফাঁ’সির রায় বাস্তবায়ন হয়ে গেছে, হ্যাপি তো তাই না?

    গেল ছয় বছরে ধর্ষ’ণের শিকার ৩ হাজার ৪৮৭ শিশু। আই রিপিট অ্যাগেইন ধর্ষ’ণের শিকার। তারা স্রেফ শিশু। শিশু মৃ’ত্যুর সংখ্যাও আড়াইহাজারের বেশি। শিশু সুরক্ষার ব্যাপারে আলাদা ভাবা যেতো। যায়নি, যাবে না, বাচ্চাদের নিয়ে এতো ভাবাভাবি কীসের! শিশুদের নিয়েই বললাম, বাকিটা আপনাদের সুদৃষ্টি; নারীদের কথা বললে তো আবার ফেমিনিস্ট ট্যাগ বসাই দিবেন, সেটা জানি আমি। পাকিস্তানেও গণধ’র্ষণের শাস্তি সবাইকে মৃ’ত্যুদণ্ড, সব্বাইকে মানে সব্বাইকে; বাস্তবায়নেও সক্ষম। আমাদের প্রগতিশীল উন্নয়নশীল দেশে কী করলাম আমরা! হায় স্বাধীনতা, ধর্ষ’কদের রাজত্ব কায়েম করতেই কি আমরা
    সর্বস্ব ত্যাগ করেছিলাম? আমি আসলে ভাষা খুঁজে পাই না। দুয়েকটা ঘটনা ছাড়া সব রেপি’স্টদের দেখেছি মোটেও অনুতপ্ত নয় তারা! যেন এমনই ঘটার কথা ছিল! চারিত্রিক দুর্বলতা বলে চালিয়ে দিবেন না প্লিজ, কোনটা সামাজিক অবক্ষয়ে সৃষ্ট সেটাও যদি ধরতে না পারেন! নামাজ রোজার মতো সমাজে ইনসাফ কায়েমের প্রয়োজনীয়তা আছে। এই জাতি নিয়া সমাজসংস্কারক হিসেবে পরিচিত মুহাম্মদ (সা.) গর্ব করতে পারতেন কি? আমরা অন্ধ বধিরের মতো মসজিদে বসে তাসবিহ পড়লেই কি আল্লাহর সামনে গৌরবের সাথে দাঁড়াতে পারবো? আমি কাউকেই দোষ দিতে চাই না, এসব মীমাংসা প্রস্তাব অনেক আগে থেকেই দিয়ে এসছি আমরা, কাজে দেয়নি। দিবে কীভাবে? আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেখানে সমর্থন নেই, আছে উপেক্ষা। সরকার আমাদের সহায়তা করার বদলে অনেকটা লাত্থি মেরে তাড়িয়ে দেয়, সে আপনি যেকোনো কিছুর জন্য যান না কেন। আগে তো অন্তত ফলাও করে বলা যেতো ধর্ষ’ণ ছাত্রলীগের কালচার আওয়ামী লীগের কালচার, এখন আসলে দোষটা কারে দিব? ব্যাপার না, বিচার দিবসের অপেক্ষা মাত্র! আল্লাহ সবারেই হিসেবনিকেশ বুঝাই দিবেন। ইনসাফের সিস্টেম নিয়ে আসাটা জরুরি না, অজুহাত রেখে দিয়ে ময়দানে নামাটা জরুরি। ওটাই সম্ভবত মহান কর্তব্য, ওটাই!

    [এইখানে ছবি আপলোড করা যায় না 🫤]

    ডায়েরি অব অ্যা মেহমুদ
    ২৬ অক্টোবর ২০২৬

    2
    5 Comments
    • সমাজের এমন গভীর ক্ষত আর হাহাকারের কথাগুলো আপনি যেভাবে তুলে ধরেছেন, বিশেষ করে ‘আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেখানে সমর্থন নেই, আছে উপেক্ষা’—এই অমোঘ বাক্যটি আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে; আপনার এই সাহসী ও সত্যনিষ্ঠ লেখাটি আমাদের সকলকে বিবেক তাড়িত করবে, আপনি এই চর্চাটা চালিয়ে যান।

    • নির্যাতিতের কান্নায় যখন রাষ্ট্র নীরব থাকে, তখন ন্যায়বিচারের দাবিই হয়ে ওঠে মানবতার শেষ প্রতিবাদ…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে খুবই ভালো লাগলো, এটাই আমাদের সমাজের কলুষিত চিত্র যা আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়, আমাদের হাত পা যেন কোন এক অজানা কারণে বাঁধা পরে আছে।

মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা

কেন্দ্রীয় সভাপতি, বাংলা সাহিত্য আন্দোলন

নামের মাঝেই যেন মিশে আছে এক গভীর মগ্নতা আর সুদূরপ্রসারী সংকল্প। তাঁর জন্ম সুনামগঞ্জের ছাতকের জল-হাওয়ায়, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন সমান্তরালে বহমান। সেখান থেকেই তিনি কুড়িয়ে নিয়েছেন শব্দের কারুকাজ, যা আজ বাংলা সাহিত্যে এক ভিন্ন সুর তুলে ধরছে। তিনি কেবল একজন লেখক নন, বরং 'বাংলা সাহিত্য আন্দোলন'-এর রূপকার এবং 'কলমকার' ম্যাগাজিনের সম্পাদক হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছেন সাহিত্যের একনিষ্ঠ সেবায়। তাঁর কলম কখনো শান্ত নদীর মতো বয়ে চলে হৃদয়ের গহীনে, আবার কখনো গর্জে ওঠে অন্যায়ের বিরুদ্ধে প্রখর চেতনার মশাল হয়ে। তিনি সেই বিরল ঘরানার শব্দশিল্পী, যিনি শব্দকে সাজান অস্তিত্বের তাগিদে। তাঁর কাছে লেখা মানে শুধু কাগজ ভরানো নয়, বরং প্রতিটি অক্ষর যেন তাঁরই একেকটি নিঃশ্বাস। লেখার মাধ্যমেই তিনি খুঁজে ফেরেন মানুষের জীবনের মানে, প্রেম আর দ্রোহের এক অপূর্ব মেলবন্ধন। মুহাম্মদুল্লাহ বিন মোস্তফার কাছে সাহিত্য হলো সময়ের জীবন্ত দলিল। তাঁর প্রতিটি লেখায় ফুটে ওঠে সমাজ, সংস্কৃতি আর মানুষের আত্মার প্রতিচ্ছবি। তিনি বিশ্বাস করেন, কলমের প্রতিটি আঁচড় একেকটি বিপ্লব আর প্রতিটি পঙ্ক্তি মানুষের মুক্তির একেকটি মন্ত্র। তাঁর প্রকাশিত গ্রন্থগুলো-'বিজয়ের সেই গান' (২০২২), 'ডাক দিয়েছি তোমাকে' (২০২৪) এবং 'আজাদির কবিতা' (২০২৫)-পাঠকের মনে সেই গভীর উপলব্ধিরই জন্ম দেয়।

Skip to toolbar