Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 weeks, 1 day ago

    সেদিন সন্ধায়

    আবার নিকুঞ্জে সেথায়
    হিমকুহেলির সন্ধায়
    শুকনো মাঠে
    বসিয়া থাকিব দুজনায়
    ঝরাপাতার পদদলিতের শব্দ- দহন
    বুকের ভেতর যখন
    অস্ফুট কান্নায় আসিবে
    তখন দেখিবো তোমায়
    নির্জন নিরালায় কুয়াশাচ্ছন্ন সেদিন
    তোমার হাতের শীতল পরশ
    পরম যতনে রাখিবে আমায়
    হয়তা কুয়াশাচ্ছন্ন সেদিন
    থাকিবেনা তুমি
    ডাকিবেনা দুষ্ট চাঁদ ইশারায়
    পরম আদরে হরষায়
    তবু দূর বন থেকে
    ভেসে আসবে হাঁক
    শিশিরে শিশিরে তখন সপ্তশির ডাক
    অনন্ত গগনে মেঘহীন আকাশে
    জাগিবে নক্ষত্র ঝাঁকঝাঁক
    সেদিন সন্ধায়
    একাকী নিরালায়
    দেখিব নক্ষত্র -পিন্ডে তোমায়

    4
    5 Comments
    • কুয়াশামাখা সন্ধ্যার নিঃসঙ্গতায় প্রিয়জনের স্মৃতি নক্ষত্রের মতো দূর আকাশে জেগে থাকে…..🤍🖤

    • Shohel Nawaz, ‘ঝরাপাতার পদদলিতের শব্দ-দহন’ লাইনটা খুব সুন্দর একটা ইমোশন তৈরি করেছে। মাঝে মাঝে অন্য সবার লেখাতেও একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করবেন, তাহলে আমাদের গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকবে।

    • কিছু অপেক্ষা পূর্ণতা পায় না, তবু মন অপেক্ষা করতে ছাড়ে না

    • আপনার লেখাটিতে ‘ঝরাপাতার পদদলিতের শব্দ-দহন’ অংশটির বর্ণনা ভীষণ মায়াময় এবং এমন গভীর অনুভূতির প্রকাশ সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য।

Skip to toolbar